• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
Headline
জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা মানসিক প্রতিবন্ধী ইদ্রিসের মাথা গোঁজার ঠাঁই, ঘর উপহার দিল ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন ত্রিশালে ‘স্বপ্নের নজরুল সিটি শিশুপার্ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে সড়কে নিভে গেল মায়ের জীবনপ্রদীপ রায়পুরে জেলের ঘর থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার বারবার সংস্কারেও মিলছে না সমাধান, টেকসই ত্রিশাল-পোড়াবাড়ী সড়কের দাবি এলাকাবাসীর লামিন ইয়ামালের স্পেন আর্জেন্টিনাকে নাস্তানাবুদ করে বিশ্বচ্যাম্পিয়ান স্পেন সমর্থনে স্পেনের সাবেক অনারারি কনস্যুলার ড. জালাল উদ্দিন এমপির নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ২২জনকে ত্রিশাল প্রেসক্লাবের সংবর্ধনা

জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা

Lovelu / ১৬ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেল ৩ টায় জগন্নাথপুর পৌর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বাজেট তুলে ধরেন পৌরসভার প্রশাসক মো. ইসলাম উদ্দিন। ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ৩ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ১৯ কোটি ৪২ লাখ টাকা আয় ধরা হয়েছে। অপরদিকে রাজস্ব খাতে ব্যয় ২ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা ও উন্নয়ন খাতে ১৯ কোটি ৪২ লাখ টাকা নির্ধারণ শেষে সর্বমোট বাজেটে ১১ লাখ ৮০ হাজার টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।

বাজেট উপস্থাপনকালে উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ, পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠু, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন এবং জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, সুধীজন ও পৌরসভার কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা পৌরসভার নাগরিক সমস্যা, সড়ক সংস্কার ও উন্নয়ন ত্বরান্বিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌরসভার সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামী।

পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন পৌরবাসীকে দৃশ্যমান ও টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিক পৌর মার্কেট নির্মাণ, সুনির্দিষ্ট গরুর হাট প্রতিষ্ঠা ও শহরকে যানজট মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি টমটম চালকদের প্রশিক্ষণের আওতায় আনা, পাবলিক টয়লেট, ইকোপার্ক ও অ্যামিউজমেন্ট পার্ক নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করে পৌরসভাকে মডেল হিসেবে গড়ে তুলতে সবাইকে নিয়মিত পৌর কর প্রদানের আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category