• শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

ছেলেকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, ঘাতক মা আটক

Lovelu / ৩৮৬ Time View
Update : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

জেলা প্রতিনিধি, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের উলিপুরে নিজের সন্তানকে হত্যা করে লাশ গুমের ঘটনায় ঘাতক মা ফেরদৌসি বেগমকে (২৭) আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর রাতে উপজেলার দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর মিয়াপাড়া গ্রামে ছেলে মোঃ ফরহাদ হোসেন(১০) বাড়িতে ফিরতে দেরি করায় ঘাতক মা অতিরিক্ত শাসন করতে গিয়ে আঘাত করে, এরফলে শিশুটি আঘাত প্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করে। ঘাতক মা ফেরদৌসী বেগম বিষয়টি ধামাচাপা দিতে লাশ গুম করার জন্য এবং হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ১০ সেপ্টেম্বর সকালে একই গ্রামের মোঃ আকবর আলীর ধান ক্ষেতের পশ্চিম পাশে রাস্তা সংলগ্ন ধানের ক্ষেতের ভিতরে ফরহাদ হোসেনের মৃতদেহ রেখে আসে। মরদেহটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং মৃত ফরহাদ হোসেনের শরীরে আঘাতের চিহ্ন থাকায় মৃতদেহটি ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়। এ ঘটনায় উলিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রুহুল আমিন জানান, ছেলেকে হত্যায় ঘাতক মাকে আটক করা হয়েছে। সে নিজের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ আইনের ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দী প্রদান করেছেন।

সোমবার বিকেলে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, আসামীকে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category