• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার

ছেংগারচর বাজারে  আগুনে পুড়ে ৩ দোকান পুড়ে ছাই 

Lovelu / ৩২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

শহিদুল ইসলাম খোকন :

 চাঁদপুরের মতলব উত্তরে আগুনে পুড়ে ৩ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় সোয়া কুটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে। 

জানা যায়, মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছেংগারচর বাজারে  ৫ অক্টোবর বৃহস্পতি রাত পৌনে ২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা জানান, রাতে পৌনে ২ টার দিকে হঠাৎ করে কৃষি ব্যাংকের পাশের একটি দোকানে আগুন জ্বলতে দেখে ব্যাংকের কর্মকর্তা বিধান বাবু। পরে তিনি দোকান মালিকদের ফোন দিয়ে জানান এবং ফায়ার সার্ভিসকে জানান। এরই মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে নূরে আলম সরকারের হাটওয়ারী দোকান,পাশের বিপ্লপের কামার দোকান ও বিশুর কামার দোকান পুড়ে ছাই হয়ে যায়।

 

স্থানীয়রা এগিয়ে এসে প্রায় ৪০ মিনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে মূল্যবান মালামাল পুড়ে অন্তত সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান। তবে আগুনের সূত্রপাত কিসের থেকে তা কেউ বলতে পাড়ছে না। 

 

হাডওয়্যারী দোকান মালিক নূরে আলম সরকার জানান, অন্য দিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে যাই। রাত পৌনে ২ টার সময় কৃষি ব্যাংকের বিধান বাবু আমাকে ফোন দিয়ে এখবর জানায়। এসে দেখি দোকানের সকল মালামাল পুড়ে যাই হয়ে গেছে। এতে আমার ১ কোটি ১৭ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। কেবা কারা এ কাজ করেছে তা আমি জানি না। তবে আমার দোকানে কয়েল জালানো ছিল না।

 

বিপ্লব কামার জানান তার দোকানে থাকা প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিশু কামার জানান, তার দোকানে থাকা যে মালামাল ক্ষতি হয়েছে তার পরিমান ৪/৫ লাখ টাকার মতো।

 

মতলব উত্তর ফায়ার সার্ভিস ধারণা করছে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পাড়ে। 

 

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি দোকানের ভিতর আগুন জলছে। পরে সাটার ভেঙে ভিতরে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়েছে। 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category