• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

ছেংগারচর পৌর সভার নির্বাচনে নৌকার মাঝি হলেন আরিফ উল্যাহ সরকার

Lovelu / ১৯৭ Time View
Update : শনিবার, ১০ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর সভার নির্বাচনে নৌকার মাঝি হলেন মতলবের প্রবীন বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অলি উল্যাহ সরকার এর সুযোগ্য সন্তান লায়ন আরিফ উল্যাহ সরকার। 
মনোনয়ন বোর্ডের সভা শেষে এক বিফ্রিংয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তা জানিয়েছেন।
শুক্রবার (৯ জুন) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। মনোনয়ন বোর্ড সভায় দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
 আরিফ উল্যাহ সরকার বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সাবেক সদস্য। তিনি ছেংগারচর কলেজ শাখা ছাত্র লীগের সাবেক সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক, ঢাকাস্থ চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি সামাজিক উন্নয়নমূলক সংগঠন চাঁদপুর জেলা সমিতির বর্তমান কমিটির কোষাধ্যক্ষ, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
আওয়ামী লীগের  মনোনীত প্রার্থী লায়ন আরিফ উল্লাহ সরকার বলেন মাননীয় দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পনা প্রতিমন্ত্রী ডঃ শামসুল আলম ও অ্যাডভোকেট নুরুল আমিন রুহুলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিয়েছেন। আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমার উপর যে বিশ্বাস রেখেছেন সিনিয়র নেতৃবৃন্দ নেতাকর্মী সাথে নিয়ে ভোটের  মাধ্যমে নৌকাকে বিজয় করবো ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category