• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

ছেংগারচর পৌর নির্বাচনে মেয়র ৫ ও কাউন্সিলর ৪ জন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

Lovelu / ৩৭২ Time View
Update : রবিবার, ২৫ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে পাঁচ (স্বতন্ত্র) মেয়র ও চারজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রোববার (২৫ জুন) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেনের নিকট তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

মেয়র পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেন আমেনা বেগম, মো. নাছির উদ্দিন মিয়া, মো. আলাউদ্দিন, মো. মাহবুবুর রহমান সেলিম, মিজানুর রহমান।
কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে আল-আমিন, ২ নম্বর ওয়ার্ডে আয়নাল হক বেপারী, ৩ নম্বর ওয়ার্ডে মুরাদ সিকদার ও ৮ নম্বর ওয়ার্ডে মো. মফিজল সিকদার মাহফুজ মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, মেয়র পদে ৪ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন এবং ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ছিল ২৫ জুন। প্রতীক বরাদ্দ হবে ২৬ জুন। ভোটগ্রহণ ১৭ জুলাই।
মেয়র পদে প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরিফ উল্যাহ সরকার, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. সেলিম হোসেন, স্বতন্ত্র প্রার্থী নুরুল হক সরকার ও আবদুল ওয়াদুদ মাষ্টার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category