• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ছেংগারচর পৌরসভা পরিদর্শনে জেলা প্রশাসক

Lovelu / ২৩৩ Time View
Update : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি পৌর ভবনে পৌঁছলে পৌরসভার মেয়র লায়ন আলহাজ্ব মো. আরিফ উল্যাহ সরকার তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।

এসময় পৌরসভার নাগরিক সেবার মান অনেক উন্নতি হয়েছে জানিয়ে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান থেকে সাধারণ মানুষ খুব ভাল সেবা পাচ্ছে। তবে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ডিজিটাইজেশনের মাধ্যমে সব ধরনের সেবার মান আরো বেগবান করার উপর গুরুত্বারোপ করেন জেলা ম্যাজিস্ট্রেট। পাশাপাশি নগর ভবণে আগমনের জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান মেয়র আরিফ উল্যাহ সরকার।

পরে জেলা প্রশাসক পৌরসভার কর্মকর্তা ও কাউন্সিলরদের সাথে পরিচিত হন এবং তাদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য শুনেন।

এসময় ছেংগারচর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) মো. আল-এমরান খান,

১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সবুজ মিয়া, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হারিছ খান, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল মুফতি, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমান উল্লাহ, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজাহান মোল্লা ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বোরহান উদ্দিন, ১, ২ ও ৩ নম্বর ও ওয়ার্ডের কাউন্সিলর সালমা পাটোয়ারী; ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকলিমা এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুন্নাহার’সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category