• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
Headline
অর্থের অভাবে থমকে যেতে পারে গোল্ডেন-৫ পাওয়া টুঙ্গিপাড়ার শয়নের স্বপ্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে নয় মাস পর পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ নারী ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান দীর্ঘদিন মামলার জটিলতা শেষ মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী

ছেংগারচর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী নাছির উদ্দিনের গনসংযোগ ও লিফলেট বিতরণ

Lovelu / ১৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

শহিদুল ইসলাম খোকন :

ছেংগারচর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী উপজেলা যুবলীগ নেতা ও ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নাছির উদ্দিন গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

বৃহস্পতিবার ৮ জুন বিকেলে পৌরসভার,ঝিনাইয়া,
তালতলী ও ঘনিয়ারপাড়সহ বিভিন্ন এলাকায় আ’লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

মেয়র প্রার্থী আলহাজ্ব নাছির উদ্দীন বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সাথে জড়িত আছি।পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। আমার কাজের মূল্যায়ন করে দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি জননেত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে স্মার্ট পৌরসভা গড়ে তুলবো। ছেংগারচর পৌরসভা ১ম শ্রেণির হলেও উন্নয়নের দিক দিয়ে অনেক পিছিয়ে আছে। আমি যদ মনোনয়ন পাই তাহলে শতভাগ জয়ের আশাবাদী। আমি নির্বাচিত হলে, পৌরসভা থেকে মাদক ও সন্ত্রাস মুক্ত করবো এবং শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো।

এসময় আ’লীগ, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৭ জুলসই এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category