• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

ছেংগারচর পৌরসভা নির্বাচনে মাঠে নেই প্রার্থী, নৌকা পেতে ঢাকায় মনোনয়ন প্রত্যাশীরা!

Lovelu / ১৯৫ Time View
Update : সোমবার, ৫ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তরের ছেংগারচর পৌরসভা নির্বাচনী মাঠে দেখা যাচ্ছে না আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের, শোনা যাচ্ছে উচ্চ পর্যায়ে যোগাযোগের জন্য অনেকেই ঢাকায় অবস্থান করছেন।

গত ৩১ মে নির্বাচনের তফসিল ঘোষণা হয়। আগামী ১৭ জুলাই ছেংগারচর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
অন্তত ২০জন নৌকার মনোনয়ন চেয়েছেন। তাই অনেকে দলীয় টিকিট পেতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন। অনেকে নিজেদের সমর্থন বেশি দেখানোর জন্য স্থানীয় সমর্থকদের নিয়ে ঢাকায় অবস্থান করছেন।

ছেংগারচর পৌরসভা নির্বাচন ঘিরে মতলব উত্তর এখন নেতা শুন্য। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা পছন্দের প্রার্থী নিয়ে এখন ঢাকায় অবস্থান করছেন। নেতাদের নিয়ে প্রার্থীরা ঘুরছেন দলের শীর্ষ নেতাদের দ্বারে দ্বারে। উপজেলা-জেলা টপকিয়ে নৌকার টিকেট পেতে ঢাকায় ছুটছেন তারা। নিজের পছন্দের প্রার্থীকে দলীয় টিকিট পাইয়ে দিতে লবিং তদবিরে ব্যস্ত সময় পাড় করছে শীর্ষ নেতারা।

ইতিমধ্যে নৌকার টিকিট পেতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অনেকেই। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল আগামী ১৮ জুন ছেংগারচর পৌরসভার মনোনয়ন দাখিলের শেষ দিন। ১৯ জুন যাচাই-বাছাই। ২৫ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও প্রতীক বরাদ্দ এবং আগামী ১৭ জুলাই ভোটগ্রহণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category