• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

ছেংগারচর পৌরসভায় সম্ভাব্য মেয়র প্রার্থী আলাউদ্দিন প্রধানের ঈদ উপহার বিতরণ

Lovelu / ২২৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মো. আলাউদ্দিন প্রধানের উদ্যোগে ছেংগারচর পৌরসভায় গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে পবিত্র ঈদুল ফিতরের ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার ছেংগারচর পৌর এলাকার এক হাজার গরীব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া এদিন আদুরভিটি, জীবগাঁও, পাঁচগাছিয়া’সহ কয়েকটি গ্রামে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি পোলাও চাল, ১ কেজি চিনি, ৩ আইটেম সেমাই, মসলা ইত্যাদি।
এ সময় ছেংগারচর পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর বোরহান উদ্দিন প্রধান, ব্যবসায়ী ও সমাজ সেবক মো. নূর হোসেন’সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলার ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মো. আলাউদ্দিন প্রধানের উদ্যোগে প্রতি বছরই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এসব ঈদসামগ্রী বিতরণ করে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category