• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

ছেংগারচর পৌরসভার নির্বাচনে নৌকার বিজয়

Lovelu / ২৮১ Time View
Update : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার নির্বাচনে আ’লীগের মনোনীত মেয়র প্রার্থী মোঃ আরিফ উল্ল্যাহ সরকার (নৌকা) বিজয় হয়েছেন। আ’লীগের প্রার্থী আরিফ উল্লাহ সরকার নৌকা প্রতিক পেয়েছেন ১৩ হাজার ৬ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নূরল হক সরকার নারিকেল গাছ প্রতিক পেয়েছে ৬ হাজার ৩শ’ ৪৭ ভোট। ভোটের ব্যবধান ৬ হাজার ৬শ’ ৫৯ ভোট ।

এছাড়া জাতীয় পাটির মো.সেলিম মিয়া লাঙ্গল প্রতিক পেয়েছে ৪৩৬ ভোট, আরেক স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াদুদ মাস্টার মোবাইল ফোন প্রতিক পেয়েছে ১,৬৬৯ ভোট।

ছেংগারচর পৌরসভার নির্বাচন শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন।

সরজমিনে পৌরসভার ১নং ওয়ার্ডে ছেংগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি মডেল উচ্চ বিদয়ালয় কেন্দ্রে ভোটার সংখ্যা উপস্থিত ছিল চোখে পড়ার মতো। পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার ছিল বেশি। এ কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের মধো দাওয়া পাল্টা দাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। পরে আইন-শৃংখলা বাহিনী পরিবেশ নিয়ন্ত্রনে আনে।

৫নং ওয়ার্ড ওটারচরে কেন্দ্রে, ৬নং ওয়ার্ড ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়, ৯নং ওয়ার্ড নিজ ছেংগারচর, ৮ নং ওয়ার্ড নবাব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা সন্তোষ জনক। তবে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি সংখ্যা বেশি ছিল।

নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষ্যে বিভিন্ন ভোট কেন্দ্রে পরিদর্শন করেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ।

এছাড়াও নির্বাচন সুষ্ঠু করার লক্ষে মাঠে ছিল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‍্যাব, বিজিবি ও পর্যাপ্ত পরিমান পুলিশ ও আনসার বাহিনী।

এ নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারন কাউন্সিলর পদে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। পৌরসভার ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩’শ ৩৬ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ২জন এবং নারী ভোটার ১৬ হাজার ৩’শ ৩৪ জন। এবারই প্রথম এ পৌরসভার নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ বলেন,যথা সময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে । এ পৌরসভা নির্বাচনে কেন্দ্র ১৬ টি। শান্তিপূন্যভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২১,৪৯৫,বৈধ ভোটের সংখ্যা ২১,৪৫৮ ও অবৈধ ভোটের সংখ্যা ৩৭।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডে বিজয়ী হয়েছে ছালমা বেগম( চশমা) ৪,৫ ও ৬নং সংরক্ষিত ওয়ার্ডে বিজয়ী হয়েছে আকলিমা বেগম ( আনারস)৭,৮ ও ৯নং সংরক্ষিত ওয়ার্ডে বিজয়ী হয়েছে নূরুনাহার (আনারস)।

কাউন্সিলর পদে ১নং ওয়ার্ড বিজয় হয়েছেন মো.সবুজ মিয়া (টেবিল লাম্প) প্রতিক পেয়েছেন ভোট। ২নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন মো: হারিছ খান( ডালিম) ৩নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন জাহাঙ্গীর আলম( ডালিম) ৪নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন শাহজালাল(পাঞ্জাবি)৫নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন মান্নান বেপারি (পাঞ্জাবি) ৬ নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন আমান উল্লাহ (পাঞ্জাবি)। ৭নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন আনোয়ার হোসেন (উঠপাখি) ৮নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন শাহাজাহান মোল্লা ( ব্লাকবোর্ড ) ৯নং ওয়ার্ডে বিজয়ী হয়েছে বোরহান উদ্দিন( উঠ পাখি)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category