• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

ছেংগারচর পৌরসভার তফসিল ঘোষণাঃ ভোটগ্রহন ১৭ জুলাই

Lovelu / ২৫৫ Time View
Update : বুধবার, ৩১ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৩১ মে) দুপুরে ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ জুন। মনোনয়নপত্র বাছাই ১৯ জুন, প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। ভোটগ্রহন অনুষ্ঠিত হবে ১৭ জুলাই।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সরকার বিভাগ কর্তৃক এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৯৯৮ সালের ৫ এপ্রিল ছেংগারচর পৌরসভা হিসেবে যাত্রা শুরু করে। এ পৌরসভার প্রথম পৌর প্রশাসক নিযুক্ত হন মতলব উত্তর উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তৎকালীন মতলব উপজেলাধীন ছেংগারচর ইউনিয়নের সম্পূর্ণ অংশ নিয়েই ছেংগারচর পৌরসভার প্রশাসনিক এলাকা বিস্তৃত। ২০১১ সালের ৭ আগস্ট এ পৌরসভাটি গ’ শ্রেণী থেকে খ শ্রেণীতে উন্নীত হয়। পরবর্তীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় বিভাগ কর্তৃক ২০১৭ সালের ১১ জানুয়ারী অপর এক প্রজ্ঞাপনে এ পৌরসভা কে ক’ শ্রেণীতে উন্নীত করা হয়।

ছেংগারচর পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম মতলব উত্তর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬১নং নির্বাচনী এলাকা চাঁদপুর-২ এর অংশ।

মতলব উত্তর উপজেলার উত্তর-পশ্চিমাংশে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের অভ্যন্তরে ছেংগারচর পৌরসভার অবস্থান। এটি চাঁদপুর জেলা শহর হতে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। এ পৌরসভার উত্তরে ষাটনল ইউনিয়ন; পশ্চিমে ষাটনল ইউনিয়ন ও কলাকান্দা ইউনিয়ন; দক্ষিণে মোহনপুর ইউনিয়ন, গজরা ইউনিয়ন ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন এবং পূর্বে গজরা ইউনিয়ন, দুর্গাপুর ইউনিয়ন ও সাদুল্লাপুর ইউনিয়ন অবস্থিত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category