• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Headline
রূপগঞ্জে নাশকতা প্রতিরোধে যুবদলের বিক্ষোভ মিছিল ও মোটর সাইকেল শোডাউন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রাখতে হবেঃ অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা **অনন্ত আলোর ফোয়ারা** ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর

ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে লাশ হয় বাড়ি ফিরল মমতাজ

Lovelu / ২৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

মো: আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর):

দিনাজপুর জেলার বিরামপুরে রেল লাইনের ধারে ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মমতাজ হোসেন (৪৭) নামে এক ব‍্যাক্তির মৃত হয়েছে।

নিহত মমতাজ হোসেন দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের বেগমপুর মহল্লার মৃতঃ নজির উদ্দিন ছেলে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিরামপুর পৌর শহরের বেগমপুর মোড়ে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মমতাজ হোসেনের মৃত্যুর ঘটনা ঘটে।

বেগমপুর মহল্লার সামসুল ইসলাম জানান, মমতাজ হোসেন পেশায় একজন ভ্যান চালাক ছিলেন এবং ভ্যান চালার পাশাপাশি তিনি মাখার দোকান করতেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে ইডিমা (পানি ধরে সম্পূর্ণ শরীরির ফুলা) ও কিডনি রোগসহ নানা রোগে অসুস্থতায় ভূগছিলেন। আজ বৃহস্পতিবার সকালে ছাগল চরাতে গিয়ে রেল লাইনের উপর বসে ছিলেন। এসময় ট্রেন আসার শব্দ শুনতে না পাওযায় সে ট্রেনের নিচে কাটা পড়ে এবং ঘটনা স্থলেই তার মৃত হয়।

পার্বতীপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম নূরুল ইসলাম জানান, নিহত মমতাজ হোসেন ছাগল চরাতে গিয়ে রেল লাইনের উপর বসে ছিলেন। এসময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর রেল স্টেশন অতিক্রম করে গেলে বেগমপুর মোড় নামক স্থানে মমতাজ হোসেন ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেছেন।

বিরামপুর পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র আবুল কালাম আজাদ বকুল মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, অতিদরিদ্র মমতাজ হোসেন দীর্ঘদিন ধরে কিডনীসহ নানা রোগে আক্রান্ত হয়ে হতাশাগ্রস্থ্য অবস্থায় ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category