• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মতলব উত্তরে মাতৃছায়া একতা সংঘের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

চিকিৎসা সেবার মান বাড়াতে সরকার সহযোগিতা করছে — মো. আরিফ উল্যাহ সরকার

Lovelu / ৪৩৩ Time View
Update : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় মাতৃছায়া একতা সংঘের ৫বছর পূর্তি উপলক্ষে প্রায় ১ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ সব রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. এস.এম আলী আহাম্মদ, ধানমন্ডি আল-মানার হাসপাতালের চিকিৎসক ডা. তানিয়া আহমদ জেবা, বগুড়ার জেনারেল প্যাকটিশনার এফ.টি টিএমএসওস মেডিকেল কলেজ এন্ড রাফাতুল্ল্যাহ্ কমিউনিটি হাসপাতালের চিকিৎসক ডা. মো. আবু সায়েম, সাউথ এশিয়ার বিশ্ববিদ্যালয় (ঢাকা) আই কেয়ার ফাউন্ডেশনের ওপিটি এম.এ আলিম।

মাতৃছায়া একতা সংঘের সভাপতি আল আমিন ফরাজির সভাপতিত্বে অনুষ্ঠানে চিকিৎসা সেবা ক্যাম্প উদ্বোধন করেন, ছেংগারচর পৌর মেয়র লায়ন আলহাজ্ব মো. আরিফ উল্যাহ সরকার।

তিনি বক্তব্যে বলেন, মানুষের মন থাকলে যে সমাজসেবা করা যায়, তা আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প একটি উদাহরণ। বিনামূল্যে এ ধরনের সেবা করার মত মানুষ পাওয়া দুষ্কর। আমি মাতৃছায়া একতা সংঘের সফলতা কামনা করছি, তারা যেন প্রতিবছরে এ রকম আয়োজন করতে পারে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি বেসরকারি হাসপাতালেও চিকিৎসা সেবার মান বাড়াতে এ সরকার সহযোগিতা করছে।

নারায়নগঞ্জ মেডিভিশন আই হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডা. এস এম আলী আহাম্মদ, ডা. তানজিয়া আহম্মেদ জেবা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একে আজাদ, ছেংগারচর পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিল আমান উল্লাহ সরকার প্রমুখ।

এসময় মাতৃছায়া একতা সংঘের সদস্য ফজলুল হক, বাবু সরকার, নিশাত জাহান, হাছিনা আকতার (রুনা), সজিব, মোশাররফ, সাব্বির, আল আমিন, সোহেল’সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category