• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Headline
ত্রিশালে তারুণ্য ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ  “অসাম্প্রদায়িক রাজনীতি ও আমাদের স্বপ্নের সমতার বাংলাদেশ” চার দিনেও ফেরেনি মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত নাহিদের মরদেহ মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নবমী পূজা উদযাপন শ্রীনগরে বেদনা-বিধুর পরিবেশে দুর্গাদেবীকে বিদায় মতলবে লুঙ্গির কোমর থেকে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার ১ মতলবে অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট  জাল ও ২৮ কেজি ইলিশ মাছ জব্দ, আটক ৪ মতলব উত্তরে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় বিক্রয় প্রতিনিধি খোকনের মৃত্যু শ্রীনগরে জলাবদ্ধতা নিরসনে এমপির আশ্বাস

চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

Lovelu / ২৬৭ Time View
Update : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

ম.ব.হোসাইন নাঈমঃ

নোয়াখালীর চাটখিল উপজেলার ১নং শাহাপুর ইউনিয়নের আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সোমপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে শাহাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদ হায়দার সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১(চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে ছিলেন উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ উল্যা পাটোয়ারী, আহসান হাবিব সমিরসহ ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করার জন্য সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব তৈরি করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category