• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬

চাঁদপুর-২ আসনে বিভিন্ন দলের ১২ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

Lovelu / ৪৪৭ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২(মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্র দাখিল করেছেন বিভিন্ন দলের ও স্বতন্ত্র ১২ জন  প্রার্থীরা। ‎‎মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ২০ জন।

 

সোমবার( ২৯ ডিসেম্বর ২০২৫)শেষ দিন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২(মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্র দাখিল করেছেন বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীরা।
‎‎
রিটার্নিংঅফিসার, সহকারি রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

 

 মনোনয়ন পত্র দাখিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মো.জালাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মোহাম্মদ আবদুল মোবিন, স্বতন্ত্র প্রার্থী তানভীর হুদা, স্বতন্ত্র প্রার্থী এমএ শুক্কুর পাটোয়ারী, জাতীয় পার্টির মনোনীত মো.এমরান হোসেন মিয়া,ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. মানসুর আহমেদ সাকি,এলডিপি মনোনীত বিল্লাল হোসেন, গণ অধিকার পরিষদের মনোনীত গোলাফ হোসেন, আমার বাংলাদেশ পার্টির মনোনীত  রাশিদা আক্তার, নাগরিক ঐক্যের মনোনীত  এনামুল হক, বাংলাদেশ লেবার পার্টি নাসিমা নাজনীন সরকার ও স্বতন্ত্র প্রার্থী মোঃ ফয়জুন্নুর আখন।

 

প্রার্থীদের সাথে কথা বলে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে মানুষ ভোট দিতে পারবে বলে তারা আশাবাদী।

 

তারা মনে করেন, ভোটের পরিবেশ কেমন থাকবে সেটা নিয়ে জনগণের মধ্যে এখনও শঙ্কা রয়েছে। তাই তাদের শঙ্কা দূর করে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ালে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ, দেশের জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে।

 

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি রিটার্নিং অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, শান্তিপূর্ণ ভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  মনোনয়নপত্র দাখিল সম্পূর্ণ হয়েছে।  নির্বাচন আচরণ বিধি সবাই মেনে চলবেন আশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category