• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

চাঁদপুর -২ আসনে নৌকায় ভোট দিতে হুইল চেয়ার করে এলেন ১০১ বয়সের আরেফ খাতুন 

Lovelu / ৩৫১ Time View
Update : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

শহিদুল ইসলাম খোকন : 

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -২ আসনে মতলব উত্তর উপজেলায় হুইল চেয়ারে করে এসে ভোট দিলেন ১০১ বছর বয়সী আরেফা খাতুন। সে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মিঠুর কান্দি গ্রামের গ্রামের ইটালী প্রবাসী হাসেম কাসেমের মা। সে দূর্গাপুর ইউনিয়নের শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। ভোট দিয়ে আরেফা খাতুন বলেন, ‘যতদিন বাঁচি থাকমু ততদিন ভোট দিমু। আমি স্বাধীনতা যুদ্ধ দেখেছি, কত লোক শহীদ হয়েছে, কত মা বোন ইজ্জত হারিয়েছে। সেই থেকে স্বাধীনতার প্রতিক নৌকায় ভোট দিতে কষ্ট করে এসেছি।

 

আরেফা খাতুনের পুত্র হানিফ ও বারেক এবং তাদের স্ত্রীদের সহযোগিতায় আসেন ভোট দিতে। তারা জানান, সকাল থেকে ভোট দিতে কেন্দ্রে যাওয়ার জন্য অস্থির ছিলেন। তিনি একা চলাফেরা করতে পারেন না বলে তাকে হুইল চেয়ারে করে ধরে নিয়ে আসতে হয়েছে।ইউনিয়ন পরিষদ কিংবা জাতীয় নির্বাচন কোনোটিতেই ভোট দেওয়া বাদ দেন না তিনি । ভোট দেওয়া যে তার অধিকার এটি তিনি ভালো করেই বুঝেন এবং আনন্দের সঙ্গে ভোট দেন। ব্যাপারটি আমাদেরও ভালো লাগে, আমরাও ভোট দিতে যাওয়ার অনুপ্রেরণা পাই।

 

উপজেলা ছাত্রলীগের সদস্য মিঠুরকান্দি গ্রামের বাসিন্দা জুবায়ের আহমেদ জনি বলেন, আমার গ্রামের সবচেয়ে বেশি বয়সী নারী তিনি। অসুস্থ থাকা অবস্থায়ও নিজ পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে কস্ট করে ভোট দিতে এসেছে। তাকে দেখে আমরা নতুন ভোটারেরা উৎসাহ পাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category