• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

চাঁদপুর ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

Lovelu / ৪১৬ Time View
Update : শনিবার, ২১ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুর ডায়াবেটিক সমিতির ৭ ম বার্ষিক সাধারন সভা গতকাল ২১ মে শনিবার বিকেলে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে৷ বিকেল ৩টায় সভা অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত সময় থাকলেও কোরাম সংকট থাকায় তা দেড় ঘন্টা পড়ে অনুষ্ঠিত হয়৷

সমিতির সভাপতি বিদায়ী জেলা প্রশাসক অন্জনা খান মজলিশের সভাপ্রধানে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির পরিচালনা পর্ষদের সদস্য অ্যাডঃ ফজলুল হক সরকার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রনালয়ের সাবেক সিনিয়র সচিব মোঃ মাকসুদ পাটওয়ারী, ডায়াবেটিক সমিতি পরিচালনা পর্ষদের সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দীন আহমেদ, সদস্য জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, সদস্য সমাজ সেবা অধিদপ্তরের ডিডি রজত শুভ্র সরকার, আজীবন সদস্য চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, ডায়াবেটিস সমিতি পরিচালনা পর্ষদের সদস্য মোঃ রোকনুজ্জামান রোকন।
অনুষ্টান সঞ্চালনা করেন ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইকবাল আজম।

সমিতির সেবামূলক কার্যক্রম বৃদ্ধি, ক্যান্সারের চিকিৎসা সেবা চালুকরন, আজীবন সদস্যদের নামের তালিকা সঠিকভাবে উপস্থাপন, সাংগঠনিক কার্যক্রমসহ সমিতির বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব অারোপ পূর্বক বক্তব্য রাখেন সমিতির আজীবন সদস্য ডাঃ এস এম সহিদ উল্ল্যাহ, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ কামাল উদ্দিন, অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, মোঃ আবু নাছের পাটওয়ারী, অ্যাডঃ সাইফুর রহমান বাবু, মুজিবুর রহমান ফরহাদ, শেখ মহিউদ্দিন রাসেল, শেখ আঃ মান্নান প্রমুখ। সভায় সমিতির শ্রেস্ট কর্মকর্তা কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category