• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

চাঁদপুরে বাবাকে মারধরের ঘটনায় মেয়ে চাকুরী থেকে বহিস্কার

Lovelu / ৩১১ Time View
Update : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরে মনির হোসেন খান(৭৫) নামে বৃদ্ধ বাবাকে মেয়ে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মেয়ে ফাতেমা আক্তার শিল্পী (৩২)কে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ অক্টোবর) রাতে চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডস্থ কলমতর খান বাড়ি থেকে তাদের বাসা থেকে মেয়ে ফাতেমাকে আটক করেন। ফাতেমা আক্তার চাঁদপুর সরকারি মহিলা কলেজের মাস্টার রোলের একজন কর্মচারী এবং ল্যাব অ্যাসিসটেন্ট পদে কর্মরত। শহরের কলমতর খান বাড়ির বৃদ্ধ মনির হোসেনের তিন মেয়ের মধ্যে একজন ফাতেমা। মনির হোসেনের কোনো ছেলে নেই।

জানা গেছে, গত ৬ অক্টোবর (শুক্রবার) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। প্রতিবেশী কেউ ওই ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয়। ভিডিওতে যেখানে দেখা যায়, গোসল করাতে নিয়ে বাবা মনির হোসেনকে মারধর করছেন তার মেয়ে ফাতেমা। অসহায় বাবা প্রতিবাদের ভাষা হারিয়ে মেয়ের দিকে তাকিয়ে আছেন। কখনও চাপকল চেপে পানি তোলার চেষ্টা করছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুসহীন আলম বলেন, ভিডিও ভাইরাল হওয়ার পরে পিতাকে নির্যাতনের জন্য পুলিশ তার কন্যাকে আটক করে। সকালে তার বাবা থানায় এসেছে। আজ রোববার (৮ অক্টোবর) দুপুর পর্যন্ত ফাতেমা আক্তার চাঁদপুর সদর মডেল থানা হেফাজতে ছিল। তিনি কোনো অভিযোগ করেননি। তিনি সন্তানের উপর কোন অভিযোগ না রেখে ক্ষমা করে দেন। তাকে ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করেন। পিতার অনুরোধে এবং তার চাওয়াকে সম্মান করে কন্যা ফাতেমা আক্তার শিল্পী’র থেকে অঙ্গিকার নেয় হয়। যাতে আগামীতে সে তার পিতার উপর কোনো প্রকার নির্যাতন না করে। পরে পুলিশ ফাতেমা আক্তার শিল্পীকে তার বয়বৃদ্ধ পিতা মনির হোসেন খান ও মাতা রোকেয়া বেগমের জিম্মায় দেয়া হয়।
এদিকে বাবাকে মারধর ও ভিডিও ভাইরালের বিষয়ে ফাতেমার কর্মস্থল চাঁদপুর সরকারি মহিলা কলেজ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category