• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

চাঁদপুরের ২১তম জেলা প্রশাসক কামরুল হাসানের যোগদান

Lovelu / ৩৪০ Time View
Update : বুধবার, ১ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের ২১তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন কামরুল হাসান। ১ জুন বুধবার তিনি যোগদান করেন এবং চাঁদপুরে প্রথম কর্মদিবস পালন করেন। নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান ব্যক্তি জীবনে প্রথম জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন ইলিশের বাড়ি চাঁদপুরে। নবাগত জেলা প্রশাসক কামরুল হাসানের জন্মস্থান বরিশাল জেলা সদরের কাশিপুর উপজেলায়। তাঁর বাবা-মা দুজনই গ্রামের বাড়িতে থাকেন। চার ভাই-বোনের মধ্যে কামরুল হাসানের অবস্থান ২য়। ছোট ভাই কাশিপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর। বড় বোন বরিশাল গৌরনদী মাহিলা কলেজের প্রভাষক। ছোট ভগ্নিপতি ডিজিএফআই-এর একজন কর্মকর্তা।

ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক তিনি। এক ছেলে ও এক মেয়ের মধ্যে বড় মেয়ে এতোদিন ঢাকা বিয়াম স্কুলের প্রাথমিক বিভাগে নার্সারিতে অধ্যয়নরত ছিলো। ছোট ছেলে এখনও প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শুরু করেনি। তাঁর স্ত্রী একজন আদর্শ গৃহিণী।

বিসিএস-এর ২৪তম ব্যাচের এই কর্মকর্তা গত প্রায় দুই বছর স্বাস্থ্য মন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালনের পূর্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় কর্মরত ছিলেন বিসিএস ক্যাডারদের প্রশিক্ষণ একাডেমি বাংলাদেশ ইনস্টিটিউট অব এডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট (বিয়াম একাডেমি)তে। মাঠ পর্যায়ে দুই উপজেলায় ছিলেন উপজেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা। প্রথমে ফরিদপুরের নগরকান্দা ও পরে রাজবাড়ির বালিয়াকান্দিতে ইউএনও হিসেবে কর্মরত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category