• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
Headline
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা চাঁদপুর-কুমিল্লা সড়কে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ আটক কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

ঘানি টেনে সংসার চলে রায়গঞ্জের আবুল কালাম পরিবারের 

Lovelu / ৪৬৬ Time View
Update : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

সিরাজগঞ্জ প্রতিনিধি :

একটা গরুর অভাবে জরাজীর্ণ টিনের ছাপড়া ঘরে বুকে জোঁয়াল ঠেকিয়ে নিজেরাই টানছেন তেলের ঘানি। বিকেল পেরিয়ে আসছে তবুও চলছে প্যারপ্যারানি ঘানির শব্দ।

কাঠের বিভিন্ন সরঞ্জাম দিয়ে তৈরি, পেটের তাগিদে যন্ত্রটি স্বামী-স্ত্রী মিলে কুকে জোঁয়াল ঠেকিয়ে ঘানির চারদিকে নির্বিকারভাবে অনবরত ঘুরে চলছেন তারা। আর সরিষা থেকে ফোঁটায় ফোঁটায় নিংড়ানো খাঁটি তেল জমা হচ্ছে পাতিলে।

সোমবার বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের শ্রীদাসগাতী গ্রামের হতদরিদ্র আবুল কালাম প্রামাণিক ও তার সহধর্মিনী আসমা বেগমের বাড়িতে গিয়ে দেখা যায় এমন চিত্র।

একটা গরুর অভাবে এভাবে তেলের ঘানি টেনে জীবিকা নির্বাহ করছেন আবুল কালাম পরিবার।ভুক্তভোগী আবুল কালাম বলেন, এ কাজের সঙ্গে প্রায় ৩০ বছর সময় ধরে জড়িত। একটা গরুর অভাবে স্ত্রী আসমা বেগমকে সঙ্গে নিয়ে গরুর কাজ করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, সারাদিন ঘানি টেনে ১২ কেজি সরিষায় মাত্র সারে তিন কেজি থেকে পৌনে চার কেজি তেল পাওয়া যায়। সেই তেল গ্রামগঞ্জের হাট-বাজারে বিক্রি করে যা পায়, তাই দিয়ে সংসার চলে তাদের।

আসমা বেগম বলেন, বিয়ের পর থেকেই কাঁঠের ঘানি টানছেন তিনি। এ কাজটি করতে খুবই কস্ট হচ্ছে বলে জানান আবুল কালামের স্ত্রী আসমা বেগম। প্রতিবেশিরা জানান, আমরা প্রায়ই ফেসবুকে দেখি, অসহায় ব্যক্তিদের বিভিন্ন ভাবে সহযোগিতা করা হচ্ছে।

তাদের এমন মহৎ কাজগুলো দেখে সত্যিই মন ভরে যায়। আমরা প্রতিবেশী হিসেবে এই অসহায় দম্পতির ঘানি টানার জন্য বিত্তবানদের কাছে একটা গরুর অনুরোধ করছি।

এমতাবস্হায় দেশের বিভিন্ন সামাজিক সংগঠন, দানশীল ব্যক্তি ও বিত্তবানদের নিকট সহায়তা চেয়েছেন উপজেলার শ্রীদাসগাতী গ্রামের অসহায় দম্পতি কালাম পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category