• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

গ্রেনেড হামলায় নিহত আতিকের বাড়িতে এম ইসফাক আহসান

Lovelu / ২৯২ Time View
Update : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

২০০৪ সাালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আতিক উল্ল্যাহ বাড়িতে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও চাঁদপুর ২ আসেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সিআইপি এম ইসফাক আহসান। তিনি শুক্রবার(৪ আগস্ট) বিকালে মতলব উত্তর উপজেলার উত্তর পাঁচানি গ্রামে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ খবর নেন।

এ সময় সিআইপি এম ইসফাক আহসানা বলেন, ২১ আগষ্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগের ২৪ জন নেতা কর্মী নিহত হয়েছে। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকসহ ৩০০ নেতা নেতা কর্মী আহত হয়েছে। সেদিন শ্রমিক লীগ নেতা আতিক উল্লাহ নিহত হন। তার আত্মার মাগফেরাত কামনা করি,আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগীতা করেছে এবং করবে। শেখ হাসিনা বেঁচে আছে বিধায় সহযোগিতা পেয়েছেন। তাই শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নূরুল আমিন বোরহান, সাবেক ছাত্রলীগ নেতা মিরাজ খালিদ, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহবায়ক তাইজুল ইসলাম শ্যামল, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলামসহ আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ছবি: ১৫ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আতিক উল্ল্যাহ বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নিচ্ছেন এম ইসফাক আহসান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category