• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি 

গোবিন্দগঞ্জে ১০৩ কেজি গাঁজা বোঝাই গাড়ীসহ মাদক কারবারি আটক 

Lovelu / ২৩৯ Time View
Update : শনিবার, ১ অক্টোবর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌর শহরের জেলা ট্রাফিক পুলিশ ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের যৌথ  সহযোগিতায় ৩০ সেপ্টেম্বর শুক্রবার ১০৩ কেজি গাঁজা বোঝাই করোলা প্রোবক্স গাড়ী সহ মোশাররফ হোসেন (২৭) নামে এক মাদককারবারিকে আটক করেছে থানা পুলিশ।
 থানা সূত্রে জানা যায়, থানা পুলিশ কর্তৃক সড়কে চলাচলরত চেকিং কালে উক্ত প্রোবক্স গাড়ী সিগনাল ওভারটেক করে দ্রুত চলে যায়। এরপর থানা পুলিশ ট্রাফিক পুলিশ কে গাড়ীটি থামাতে বললে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চার মাথায় জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট অপূর্ব কুমার মহন্ত ও এটিএসআই আরিফ দায়িত্ব পালনকালে এ করোলা প্রোবস্ক গাড়ীটি থামিয়ে ড্রাইভারের কাছে গাড়ীর যাবতীয় কাগজ চাইলে চালক গাড়ি রেখে পালিয়ে যায়। এসময় দায়িত্বরত কর্মকর্তার সন্দেহ হলে পরে সঙ্গীয় ফোর্সসহ ধাওয়া করে আটকিয়ে করোলা প্রোবস্ক গাড়ীর পিছনের ছিটের নিচ থেকে প্রায় দেড় মন গাজা উদ্ধার করে মোশাররফ হোসেন (২৭) কে গাড়ি সহ আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ। আটককৃত ব্যক্তি মোশারফ হোসেন (২৭) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বালাতাড়ী গ্রামের বাসিন্দা।
এবিষয়ে গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইজার উদ্দিন জানান, থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ সহযোগিতায় ১০৩ কেজি গাঁজাসহ এক মাদকারবারি আটক ও মাদক বহনকৃত প্রোবক্স গাড়ীটি জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category