• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

গোবিন্দগঞ্জে বজ্রপাতে প্রাণ হারালো কৃষক

Lovelu / ৩৫৩ Time View
Update : সোমবার, ২২ আগস্ট, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, ফুলছড়ি (গাইবান্ধা): 
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ধানের জমিতে সেচ দেয়ার সময় বজ্রপাতে হায়দার আলী (৫০) নামে এক স্থানীয় কৃষকের মৃত্যু হয়েছে।
আজ ২২ আগস্ট সোমবার  দুপুর সাড়ে ১২টার দিকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের উত্তর হরিপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে । মৃত হায়দার আলী উত্তর হরিপুর মধ্যপাড়া গ্রামের দুদু মিয়ার ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করে উপজেলার হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব স্থানীয়দের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, বাড়ির পাশে ধানের জমিতে পানি নেয়ার কাজ করছিলেন হায়দার আলী। দুপুর সাড়ে ১২ টার দিকে বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাতের ঘটনায় সে (হায়দার আলী)  ঘটনাস্থলেই মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category