• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

সভাপতি- হাসান বাবু, সম্পাদক-আল-আমিন,সাংগঠনিক সম্পাদক-মাসুদ

গুড বন্ডিং অর্গানাইজেশনের কমিটি গঠন

Lovelu / ৫৩৯ Time View
Update : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

মতলব প্রতিনিধি:

“আলোকিত সমাজ গড়তে ঐক্যবদ্ধ” এই স্লোগানকে সামনে রেখে মতলব উত্তর উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গুড বন্ডিং অর্গানাইজেশন এর ২৯ জুলাই( শনিবার) এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে (২০২৩-২০২৪) দুই বছর মেয়াদী মোহাম্মদ হাসান বাবু কে সভাপতি এবং সাংবাদিক আল-আমিন ভূঁইয়া কে সাধারণ সম্পাদক এবং মো: মাসুদ প্রধান কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কার্যকরী কমিটির সি.সহ-সভাপতি ডা:আবু সুফিয়ান,সহ-সভাপতি মো: জহিরুল ইসলাম, ডা:এম এইচ তাফসির, মো:মিজানুর রহমান, মাজহারুল ইসলাম শান্ত,রনি সরকার, নারায়ন চন্দ্র সরকার,মিঠুন চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মো: সাইফুল ইসলাম, ইন্জিনিয়ার মো: আরিফুল ইসলাম, মো: সজিব প্রধান,সহ-সাংগঠনিক সম্পাদক মো:ওমর ফারুক ইমরান, মো: শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক মো: শাহাদাত হোসেন, সহ-দফতর সম্পাদক মো:শাহীন মিয়া,অর্থ সম্পাদক মো: মোশাররফ হোসেন, সহ- অর্থ সম্পাদক মো: মিজানুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফাইজানুল হক রিজন, তথ্য ও যোগাযোগ সম্পাদক মো: ইউসুফ,প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল হোসেন ইমন,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: সাকিব,শিক্ষা বিষয়ক সম্পাদক মো: রিয়াদ সরকার, ক্রীড়া সম্পাদক মো: শাকিল প্রধান,ধর্ম বিষয়ক সম্পাদক মো: সায়েম সরকার, সম্মানিত সদস্য মো: মজিবুর রহমান ভূঁইয়া,মো:ইকবাল মাঝি,মো:সাইফুল ইসলাম জয়,মো: শাহজাহান, মো: নবীর হোসেন, পারভেজ ভূঁইয়া,নাজমুল করিম রাজীব,মো: আলী হোসেন,মো: সবুজ ভূঁইয়া, মো: ওয়াজ আল করুনী,আব্দুল করিম,মো:হাসান দেওয়ান,মো: ডালিম শাহরিয়ার, মো: রাকিব প্রধান,মো: রিজবী,মো: রায়হান আহমেদ, মো: তুহিন,মো: ইমন,মো:জোবায়ের প্রধান,মো:মহসিন সিকদার,মো:আল-আমিন প্রধান,মো:রেহান উদ্দিন, মো:নাঈম, মো: শাহীন।

সভাপতি মোহাম্মদ হাসান বাবু বলেন,আমি সমাজ রাষ্ট্র,পৃথিবী বদলাতে পারবো না কিন্তু নিজেকে বদলাতে পারবো।নিজেকে বদলাতে পারলে সমাজ, রাষ্ট্র,পৃথিবী বদলে যাবে। তিনি আরো বলেন এটা সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। আমরা কয়েক বছর ধরে বিভিন্ন সামাজিক কাজ করে আসছি। এই সহযোগিতার ধারা ইনশাআল্লাহ চলমান থাকবে।

সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আল-আমিন ভূঁইয়া বলেন,আমরা সমাজের পিছিয়ে পরা মানুষদের আলোর পথে আনতে কাজ করছি। আলোকিত সমাজ গড়তে আমরা সর্বদা প্রস্তুত।

যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মো: সাইফুল ইসলাম বলেন,সমাজকে পরিবর্তন করাই আমাদের লক্ষ্য। সমাজে মাদক, ইয়াবা এবং অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আমরা সব সময় ঐক্যবদ্ধ। আমরা বিভিন্ন সময় শিক্ষা উপকরণ বিতরণ, মসজিদ মাদ্রাসায় দান,মানুষদের কর্মমুখী করার জন্য সেলাই মেশিন বিতরনসহ সমাজ উন্নয়নমূলক কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category