• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

গাইবান্ধায় তিন ফিলিং স্টেশন থেকে আড়াই লাখ টাকা জরিমানা আদায় 

Lovelu / ৩৬৪ Time View
Update : শনিবার, ২০ আগস্ট, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, ফুলছড়ি (গাইবান্ধা):
পেট্রল ও ডিজেল পরিমাপে কম  দেওয়ার অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিনটি ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২০ আগস্ট) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার কয়েকটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালাম।
এ সময় পৌর শহরের সুন্দরগঞ্জ ফিলিং স্টেশনকে এক লাখ টাকা, করিম এ্যান্ড সন্স ফিলিং স্টেশনকে এক লাখ টাকা ও উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বামনডাঙ্গা ফিলিং স্টেশনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন গাইবান্ধা কৃষি বিপণন অধিদপ্তরের জেলা কৃষি বিপণন কর্মকর্তা (মাঠ ও বাজার পরিদর্শক) শাহ্ মোয়াজ্জেম হোসেন ও জেলা পুলিশের একটি টিম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালাম বলেন, পরিমাপে কম দেওয়ার অভিযোগ পেয়ে কয়েকটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এতে পেট্রল ও ডিজেল পরিমাপে কম দেওয়ার সত্যতা প্রমাণিত হওয়ায় তিনটি ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা করে জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category