• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
Headline
মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু 

গাইবান্ধায় জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দিলেন নৌকার প্রার্থী আবু বকর সিদ্দিক 

Lovelu / ৩২৬ Time View
Update : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:
আগামী ১৭ অক্টোবর গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা  আবু বকর সিদ্দিক। 
১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা অফিসে এ মনোনয়ন পত্র জমা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, শাহ ময়নুল হাসান শিল্পু, গাইবান্ধা সদর উপজেলা চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবীর, পলাশবাড়ী উপজেলা পরিষদের  চেয়ারম্যান আলহাজ্ব মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান, সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম লেবু, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক প্রয়াত ডেপুটি স্পিকারের কন্যা ফারজানা রাব্বি বুবলী সহ আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
মনোনয়ন পত্র জমা দেওয়ার পূর্বে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভোটারদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, সাত উপজেলার উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও দলীয় নেতাকর্মীবৃন্দ। এ সময় হুইপ, দলীয় নেতাকর্মী ও ভোটাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category