• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

মতলবে ঊষার স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী

খেলাধুলার মাধ্যমেই উজ্জীবিত থাকে ক্রীড়াঙ্গনঃ প্রতিমন্ত্রী ড.শামসুল আলম

Lovelu / ২৫৭ Time View
Update : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম বলেছেন সামাজিক ব্যাধি থেকে যুবসমাজকে উত্তোলনের পথ হচ্ছে ক্রীড়াঙ্গন। খেলাধুলার মাধ্যমেই উজ্জীবিত থাকে ক্রীড়াঙ্গন।মতলব দক্ষিণ উপজেলা সদরের ঊষার স্পোর্টিং ক্লাবের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১৭ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৪টায় নিউ হোস্টেল মাঠে গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণী ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

তিনি ঊষার স্পোর্টিং ক্লাবের এ সময়োপযোগী উদ্যোগের জন্য প্রশংসা করেন বলেন বর্তমানে মাদকের কারনে স্কুলে পড়ুয়া ছেলেরা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাদেরকে ক্রীড়ামুখী করার জন্য এ সংগঠনটি যে ব্যতিক্রম পদক্ষেপ নিয়েছে তার পাশে আমি সব সময় থাকবো।

ঊষার স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য হাসান শুভ্রের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।অনুষ্ঠানের উদ্ধোধন করেন ক্লাবের উপদেষ্টা তাসরিফ বারী।অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখছেন ঊষার স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

পবিত্র কোরআন তিলওয়াত করেন মতলব পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম মহন।

আলোচনা শেষে গুণীজনদের সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category