• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

ক্যানসারে আক্রান্ত এড.মাহবুবের পাশে ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যান সমিতি

Lovelu / ৪১৮ Time View
Update : মঙ্গলবার, ১০ মে, ২০২২

মাহবুব আলম লাভলুঃ
 চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নেতা এড. মাহবুবুর রহমানের পাশে দাড়িয়েছেন ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যান সমিতি।
অবস্থার অবনতি হওয়ায় এড. মাহবুবকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে আইসিওতে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। চিকিৎসা ব্যয় মিটানো আর্থিক সংগতি পরিবার এবং দু’সন্তানের নেই।তাই ১০ মে সোমবার সমিতির সদস্য বৃন্দ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যগন তাদের পাশে দাঁড়িয়েছে।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ক্যানসার আক্রান্ত এড. মাহবুবের সহায়তা ফান্ডে আর্থিক সহযেগিতা করেছেন সমিতির সন্মানিত সদস্য বৃন্দ এবং সমিতির সদস্যছাড়াও মহৎপ্রান আইনজীবীরা।শারীরিক অবস্থা বেশী খারাপ হওয়ায় ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যান সমিতি নেতৃবৃন্দ তৎক্ষনাত সোয়া ২ লক্ষ টাকা প্রদান করেন।

ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যান সমিতির সভাপতি এড. জেসমিন সুলতানা জানান, মানুষ মানুষের জন্য এটাই সবচেয়ে বড় কথা। আর এই কথা চিন্তা করেই আমরা আমাদের সহকর্মী চাঁদপুরের এড. মাহবুবের পাশে সাধ্যমতো সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছি।

তিনি আরো বলেন, ক্যানসার আক্রান্ত আইনজীবী আমাদের ভাই মাহবুবের ছোট ছোট দুটো সন্তানের কথা চিন্তা করে এড. মাহবুবের চিকিৎসায় সকল শ্রেনী-পেশার মানুষকে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category