• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০১ অপরাহ্ন
Headline
কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এখন ভূতের বাড়ি রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী ধর্মসাগর পাড়ে সুপ্রভাত মঞ্চের সুরেলা সকাল সংগীত, মুখরিত সংস্কৃতিপ্রেমীরা মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম

কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এখন ভূতের বাড়ি

Lovelu / ২৫ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মো: সৈকত জামান(প্রিন্স)ফুলছড়ি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পরও দীর্ঘদিন ধরে এটিতে তালা ঝুলছে। কোনো প্রাতিষ্ঠানিক কার্যক্রম না থাকায় ভবনটি ধীরে ধীরে ভুতুড়ে রূপ ধারণ করেছে। মুক্তিযোদ্ধাদের নিয়মিত যাতায়াত না থাকায় সারা বছর ভবন টি তালাবদ্ধ থাকে। ফলে কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক এই সুবিশাল ভবনটি অযত্নে-অবহেলায় দিন দিন ভুতুড়ে ভবনে পরিণত হচ্ছে।

অন্ধকারাচ্ছন্ন, তালাতে জং, গ্রিলে ধরছে মরিচা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেখানে মুক্তিযোদ্ধাদের পদচারণায় মুখরিত হওয়ার কথা। আলোয় জ্বলজ্বল করবে ভবনের ভিতর বাহির অথচ সেই ভবন এখন লতাপাতা আর ধুলাবালিতে আচ্ছন্ন। ফুলছড়ি উপজেলা হেডকোয়ার্টার কালিরবাজার ফুলছড়ি উপজেলা প্রশাসনিক ভবনের একটু সামনে মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত ভবনের অবস্থা এটি।

মাসের পর মাস অপরিষ্কার-অপরিচ্ছন্ন অবস্থায়, ময়লা-আবর্জনায় ডুবে থাকে। তাই অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার ভবনসহ মূল্যবান আসবাবপত্র। সরকারি এই সম্পদটি সঠিক রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের অভাবে নষ্ট হচ্ছে, মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও বিভিন্ন সেবা মূলক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যেই ভবনটি নির্মাণ করা হয়। কিন্তু সঠিক পরিকল্পনা না করে কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ করা হলেও তা ব্যবহার না হওয়ায় রাষ্ট্রের সম্পদ নষ্ট হচ্ছে।

একই সঙ্গে কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় বিপুল পরিমাণ সরকারি অর্থ অপচয় হচ্ছে। সরকারের বিপুল পরিমাণ টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক ভবনটি মুক্তিযোদ্ধাদের কল্যাণে বা অন্য কোনো জনসেবা মূলক কাজে ব্যবহার না হওয়ায় স্থানীয় বাসিন্দা এলাকার সাধারণ মানুষও ক্ষোভ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category