• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

৯৯৯-এ ফোন কল

কুড়িগ্রামে গভীর রাতে বাল্য বিয়ে বন্ধ করলো পুলিশ

Lovelu / ৩০০ Time View
Update : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

মাসুদ রানা, কুড়িগ্রামঃ

৯৯৯ এ ফোন কল পেয়ে কুড়িগ্রাম সদর উপজেলায় গভীর রাতে সম্পন্ন হতে যাওয়া একটি বাল্য বিয়ের অানুষ্ঠানিকতা বন্ধ করে দিয়েছে পুলিশ রবিবার বিকেলে এ তথ্য জানিয়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশ।

জেলা পুলিশ জানায়, শনিবার দিবাগত গভীর রাতে ৯৯৯-এ প্রাপ্ত ফোনকলের ভিত্তিতে জেলা সদরের বেলগাছা ইউনিয়নের হরিরাম গ্রামে একটি বাল্যবিয়ের সংবাদ পেয়ে তাৎক্ষনিক কুড়িগ্রাম সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়।
এসময় ঘটনাস্থলে নুরুল ইসলামের কন্যা হরিরাম জামিয়া মাদ্রাসায় নবম শ্রেণীতে পড়ুয়া তরুনীর বাল্যবিয়ের অায়োজনের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। পরে বাল্যবিয়ের ক্ষতিকর দিক সম্পর্কে অভিভাবকদেরকে বোঝানো হয়। এবং বাল্যবিয়ে প্রতিরোধের জন্য এলাকাবাসীকে অঙ্গীকার করানো হয়।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি। বাল্যবিয়ে প্রতিরোধে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category