• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নড়াইলে ইউপি সদস্য কে কুপিয়ে  হত্যা

কাল ঢাকা আসছেন সউদী পররাষ্ট্র মন্ত্রী

Lovelu / ২৬৪ Time View
Update : সোমবার, ১৪ মার্চ, ২০২২

অনলাইন ডেস্কঃ

রাজনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (১৫ মার্চ) ঢাকা আসছেন সউদী আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। বুধবার (১৬ মার্চ) পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার প্রথম রাজনৈতিক সংলাপ হওয়ার কথা রয়েছে। ঢাকার কাছে সামরিক অস্ত্র ও সরঞ্জাম বিক্রির প্রস্তাব দেবে রিয়াদ।

সউদী রাষ্ট্রদূত জানিয়েছেন, বিভিন্ন খাতে অন্তত ৬শ কোটি ডলার বিনিয়োগ করতে চায় তারা। পাশাপাশি, এদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে চায় সউদী সরকার। পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা।

উল্লেখ্য, সউদী আরব বাংলাদেশের সবচে বড় শ্রমবাজার। অন্তত ২৩ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছে সেখানে। বর্তমানে দৈনিক ৬/৭ হাজার ভিসা ইস্যু করছে সউদী দূতাবাস। ঢাকায় সউদী আরবের রাষ্ট্রদূত ইসা রবিন ইউসুফ আল দাহিলান বলছেন, এদেশ থেকে আরও শ্রমিক নিতে চান তারা। তিনি বলেন, ২০১৬ থেকে এখন পর্যন্ত সবসময় ফ্লাইট চালু ছিল আমাদের। আমরা আরও মানুষ নিতে চাই। সেক্ষেত্রে সউদী নিয়োগকর্তারা চাচ্ছেন দক্ষ আর প্রশিক্ষণপ্রাপ্ত লোকবল।

অবশ্য এই জনশক্তিনির্ভর সম্পর্ক থেকে বেরিয়ে এখন বাংলাদেশে বিনিয়োগের দিকে ঝুকছে রিয়াদ। গ্যাস, সোলার বিদ্যুৎ, রিফাইনারি ছাড়াও ওষুধ, জাহাজ নির্মাণ ও পাট শিল্পে আগ্রহ দেশটির। প্রাথমিকভাবে এ বিনিয়োগের পরিমাণ দাড়াতে পারে ৬শ কোটি ডলারের মত। সউদী রাষ্ট্রদূত বলেন, তরলীকৃত গ্যাস, রিফাইনারি ছাড়াও অন্যান্য খাতে বিনিয়োগ করতে আগ্রহী তারা। সব মিলিয়ে বিনিয়োগের জন্য সম্ভাবনাময় জায়গা এ দেশ, এমন মন্তব্যেও করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রীর সাথে রাজনৈতিক সংলাপের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও দেখা করবেন তিনি। ঢাকায় সউদী আরবের রাষ্ট্রদূত জানান, দুই দেশের শীর্ষ নেতৃত্বের কারণে গত পাঁচ বছরে নতুন উচ্চতায় আমাদের সম্পর্ক। এটা আরও জোরদার হবে। বিশ্ব ফোরামে আমরা অনেক ইস্যুতে একমত হয়ে কাজ করি। এই সফরেও অন্তত তিনটি সমঝোতা বা চুক্তি সই হতে যাচ্ছে।

বাংলাদেশের সাথে সামরিক সম্পর্ক বাড়াতে কাজ করছে সউদী আরব। সেক্ষেত্রে দেশটির জেনারেল মিলিটারি কোম্পানির উৎপাদিত সামরিক সরঞ্জাম বেচার প্রস্তাব থাকছে এবারের সফরে। রাষ্ট্রদূত জানান, এবার অস্ত্র বিক্রির প্রস্তাব নিয়েও আলোচনা হবে। দুদিনের সফর শেষে বুধবার বিকেলে ঢাকা ছাড়বেন সউদী পররাষ্ট্র মন্ত্রী। সূত্র : ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category