• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার মন্ত্রী ও  প্রতিমন্ত্রীকে নওগাঁ জেলা পুলিশের গার্ড অব অনার প্রদান জামালপুরে ‘স্টপ ড্রাগস, স্টার্ট রানিং’ স্লোগানে ব্যতিক্রমী মাদকবিরোধী ৫ কি:মি ম্যারাথন অনুষ্ঠিত মানবিক সমাজ গড়ে তুলতে যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে : আলমগীর সরকার  খাল খননে সাধারণ মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে : ড. জালাল উদ্দিন এমপি  জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ইনতেশারুল হকের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যশোর অভয়নগরে ভৈরব নদীতে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ আদালতের আদেশে মহাস্থান জাদুঘরে হস্তান্তর হলো শিবগঞ্জে উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তি সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে জুলাই শহীদ দিবস পালিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের আপন দুই ভাই নিহত

কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

Lovelu / ২৬ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সতি নদী থেকে শিশু বর্মন (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার হররাম এলাকার তারক নাথ চন্দ্রের ছেলে।

স্থানীয়রা জানান, শিশু বর্মন শুক্রবার সকালে ধানের চারা রোপণের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

শনিবার(১৮জুলাই) সকালে হররাম পূর্বপাড়া গ্রামের সতি নদীতে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য সোহেল রানা জানান, শুক্রবার সকাল থেকে শিশু বর্মন নিখোঁজ ছিলেন। শনিবার সকালে সতি নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। স্থানীয়দের ধারনা শিশু বর্মন নদী পার হতে গিয়ে পানিতে ঢুবে মারা গেছেন।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) ওসমান গনি জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায়, স্থানীয় সাথে কথা বলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category