• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
Headline
অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন

নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

কারিগরি শিক্ষা বিস্তারে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে…. অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

Lovelu / ৩২১ Time View
Update : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

মাহবুব আলম লাভলু :

আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, কারিগরি শিক্ষা বিস্তারে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ভবন দিয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকার শেখ রাসেল ডিজিটাল ল্যাব করে দিয়েছে। এছাড়াও মতলব উত্তর উপজেলায় একটা অত্যাধুনিক আইটি সেন্টার করে দিচ্ছে সরকার। এখান থেকে ছেলে মেয়েরা হাতে কলমে শিক্ষা নিয়ে ঘরে বসেই চাকরি বা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবে।

শনিবার (১১ ফেব্রুয়ারী) চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজকে যারা শিক্ষার্থী তারা আগামী দিনে দেশ পরিচালনা করবে। তাই আমি বলব ভালো করে লেখাপড়া করতে হবে। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। জীবনে শৃঙ্খলা হচ্ছে পরিলক্ষিত বিষয়। তাই শৃঙ্খলা মেনে নিজের জীবন গঠনে এগিয়ে যেতে হবে।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এস,এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম প্রধানের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, নাউরী আদর্শ ডিগ্রি কলেজের গভর্ণিং বডির সভাপতি মোঃ মামুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, ১১নং পশ্চিম ফতেপুর ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আইয়ুব আলী মোল্লা, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী নাজির আহম্মেদ মাষ্টার প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আকতার হোসেন, বি. পি.এড। বিচারকের দায়িত্বে ছিলেন সহকারী প্রধান শিক্ষক নূর জাহান, সিনিয়র শিক্ষক আ,ন,ম, গোলাম মোস্তফা, আফিয়া সুলতানা। সহকারী বিচারকের দায়িত্বে ছিলেন সিনিয়র শিক্ষক রাবিয়া আক্তার, সহকারী শিক্ষক মোহাম্মদ তোফায়েল আহম্মদ।

মাঠ সজ্জায় ছিলেন, সিনিয়র শিক্ষক আ,ন,ম, গোলাম মোস্তফা, মোঃ যাকারিয়া, সহকারী শিক্ষক এস,এম, মাহফুজ, আব্দুল কাদের, আব্দুল হালিম। অতিথি অভ্যর্থনায় ছিলেন, সহকারী শিক্ষক আল আমিন, মিজানুর রহমান, উম্মে মাহিনুর সহ সকল শিক্ষকবৃন্দ সার্বিক সহযোগীতায় ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category