• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

মতলবে জাতীয় কন্যাশিশু দিবস পালিত 

কন্যা শিশু প্রতিটি পরিবারের জন্য আশির্বাদঃ ইউএনও আমজাদ হোসেন

Lovelu / ৩৩১ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার মো. আমজাদ হোসেন বলেছেন, কন্যা শিশুদের বাল্যবিবাহ বন্ধ, স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিতকরণ, এবং তাদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়, যাতে তারা সমাজের বোঝা না হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। শিশুদের সামাজিক ও পারিবারিক বৈষম্য দূরীকরণে প্রত্যেকটি নাগরিককে ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে পরিবার। কন্যা শিশু প্রতিটি পরিবারের জন্য আশির্বাদ।

বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় মতলব দক্ষিন উপজেলা পরিষদ মিলনায়তনে কন্যা দিবসের আলোচনা সভায়  তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কন্যা শিশুদের সুরক্ষা শিক্ষার অধিকার, আইনি সহায়তা ও ন্যয় অধিকার, চিকিৎসা সুবিধা, বৈষম্য রোধ, নির্যাতন থেকে রক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বাল্য বিবাহ বন্ধে কার্যকর ভুমিকা সমাজের প্রতিটি স্তরের মানুষ কে অগ্রনি ভুমিকা রাখতে হবে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশা রানী সরকারের  সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, মতলব সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা আইনুন নাহার কাদরী, মতলব পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান, মতলব প্রেস ক্লাব ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. মোজাহিদুল ইসলাম, মতলব দক্ষিন থানার এস আাই আব্দুল আউয়াল, মতলব সরকারি কলেজের দ্বাদশ শ্রেনির ছাত্রী শশী রানী পাল ও মতলব সরকারী কলেজের  বিএনসিসির সদস্য নিশরাত জাহান নিশি, মতলব গঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী তাকওয়া, মেহের নিগার মুন্নী প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআান তেলাওয়াত করে ৫ম শ্রেণীর ছাত্রী নাবিলা ও  গীতা পাঠ করে বর্ষা বিশ্বাস।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category