• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

কত মায়ের বুক খালি করেছে তার হিসাব দিতে হবে….ড. জালাল উদ্দিন

Lovelu / ১৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তরে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে মতলব উত্তর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বিকেলে উপজেলার গজরায় শিল্পকলা একাডেমি সংলগ্ন মাঠে এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন- বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন।

তিনি বলেন, খুনি হাসিনা ও তার দোসরদের বিচার এই বাংলার মাটিতে হবে। কত মায়ের বুক খালি করেছে তার হিসাব দিতে হবে। আজকের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ প্রমান করে সর্বস্তরের জনগন এই বিচার চায়। আমাদের নেত্রী, জননেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারনে জেল খাটিয়েছেন, চিকিৎসা করতে বিদেশে যেতেও দেননি। এই জাবাবও আপনাকে দিতে হবে।
তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করছি।

উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. ফজলুল হক সরকার হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল হক জিতুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন -উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর সরকার, সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, মুন্সি মোহাম্মদ হাফিজ আলী, গনি তফাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল বাসির, বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, বিএনপি নেতা জহির মেম্বার, সাবেক ছাত্রনেতা ফয়সাল আহাম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আনিছুর রহমান, ছাত্রদলের আহবায়ক নূরুল হুদা ফয়েজি, সদস্য সচিব জয়নাল আবেদিন পিনু, গজরা ইউনিয়ন যুবদলের সভাপতি ইঞ্জি. সফিকুল ইসলাম, সাধারন সম্পাদক নেয়ামত উল্লাহ খোকন, ছাত্রদলের সভাপতি রাজিব প্রমুখ।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মতলব উত্তরের নিহত শহীদ দ্বীন ইসলামের পরিবারকে ৩ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করেন ড. জালাল উদ্দিন। আরেকজন শহীদ পারভেজ এর পরিবারকেও একই পরিমান অর্থ সহযোগিতা করা হবে এবং আরো কেউ থাকলে তাদের সহযোগিতা করা হবে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category