• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Headline
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা চাঁদপুর-কুমিল্লা সড়কে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ আটক কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

কচুয়া উপজেলা সমিতি-ঢাকা’র পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাৎ হোসেন শীবলুকে গন-সংবর্ধনা প্রদান 

Lovelu / ২৬১ Time View
Update : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

কচুয়া প্রতিনিধি:
জাতীয় পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র  কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট (সার্ভিসেস এন্ড ওয়েলফেয়ার) নির্বাচিত হওয়ায় চাঁদপুরের কচুয়া উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাৎ হোসেন শীবলুকে সংবর্ধনা প্রদান করা হয়।
রবিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ইআরসি কনফারেন্স রুমে কচুয়া উপজেলা সমিতি-ঢাকা’র উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাৎ হোসেন শীবলুকে এই সংবর্ধনা প্রদান করা হয়৷
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক ড. শাহ এমরান, শাহাবাগ থানার আওয়ামী লীগের সভাপতি জি এম আতিকুর রহমান, চাঁদপুর জেলার আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোতালেব, কচুয়া উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, সাবেক যুগ্ম সচিব মিজানুর রহমান, সিটি মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. রেফায়েত উল্লাহ শরীফ, কচুয়া বার্তার সম্পাদক আলমগীর তালুকদার, রাজনৈতিক নেতা মোঃ শাহাজান, এড. দেলোয়ার পাটোয়ারী, এড. আব্দুল খালেক, মাহমুদ হাসান মুকুল প্রমুখ।
কচুয়া উপজেলা সমিতি-ঢাকা’র সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় ভার্চ্যুয়াল বক্তব্য রাখেন চাঁদপুর-১ কচুয়া উপজেলার সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর।
এই সময় ঢাকায় বসবাসরত কচুয়ার বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ, ঢাকায় অধ্যায়নরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category