• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Headline
ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা

শিক্ষার্থী ও এলাকাবাসীর ভোগান্তি

কচুয়ায় বাঁশের বেড়া দিয়ে পাঁচ শতাধিক লোকের চলাচলের পথ অবরুদ্ধ

Lovelu / ৩৩১ Time View
Update : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

কচুয়া প্রতিনিধি ॥

চাঁদপুরের কচুয়ার সেঙ্গুয়া গ্রামে বাশেঁর বেড়া দিয়ে শিক্ষার্থী ও এলাকাবাসীসহ পাঁচ শতাধিক লোকের পথ অবরুদ্ধ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সেঙ্গুয়া মিয়াজী বাড়িতে বাঁশের বেড়া দিয়ে একই গ্রামের আব্দুল মান্নানের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। এতে পাশ^বর্তী স্কুল শিক্ষার্থী,শিক্ষক ও এলাকাবাসীর পথ চলাচলে বিড়ম্বনা হচ্ছে। বিশেষ করে মিয়াজী বাড়ির ভুক্তভোগী পরিবারের গবাদি পশু, বাড়ির লোকজনের যাতায়াতের চলাচলে নানান ভোগান্তিতে পড়তে হচ্ছে।

ভূক্তভোগী শাহ আলম,আবু তাহের,দেলোয়ারা বেগম,জেসমিন,শহীদ ও সুমন সহ একাধিক এলাকাবাসী জানান, প্রায় কয়েক বছর ধরে আমরা শান্তিপূর্ন ভাবে জমি ভোগদখল করে আসছি। তবে প্রতিপক্ষ আব্দুল মান্নান গংরা জোরপূর্বক ভাবে গত দু’দিন ধরে বাড়ির ভিতরে প্রবেশ করে বাশেঁর বেড়া দিয়েছে, ফলে আমরা চলাচল করতে পারছি না।

স্কুল শিক্ষার্থীরা বলেন, আমরা এ পথ দিয়ে সেঙ্গুয়া ভুঁইয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাই। কিন্তু বাশেঁর বেড়া দেয়ার কারনে এখন আমরা স্কুলে যেতে পারছি না। দ্রুত বেড়া তুলে দেয়া আহ্বান জানান তারা।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বেড়া দিয়ে যাতায়াতের পথ বন্ধ করা এটা দু:খজনক। তবে দ্রুত চলাচলের জন্য প্রশাসন,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।

প্রতিপক্ষ আব্দুল মান্নান বলেন, কাওলা সূত্রে আমি ২ শতাংশ জমি ক্রয় করেছি। জমি ফিরে পেতে তাদের কয়েক বার বললেও তারা আমার জমি থেকে সরে যায়নি। তাই বাধ্য হয়ে বাশেঁর বেড়া দিয়েছি ।

ইউপি সদস্য রফিকুল ইসলাম গাজী বলেন, বিষয়টি আমাকে ভুক্তভোগী পরিবার অবগত করেছে, তবে উভয়ের সাথে কথা বলে বিষয়টি সুরাহা করা হবে।

ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি, তবে খোঁজখবর নিয়ে দু’পক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category