• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

কচুয়ায় জোরপূর্বক গাছ-গাছালি কেটে ফেলার অভিযোগ

Lovelu / ২৯০ Time View
Update : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

কচুয়া প্রতিনিধি ॥

কচুয়া উপজেলার সেঙ্গুয়া গ্রামে প্রভাব খাটিয়ে এক নিরীহ পরিবারের রোপনকৃত নতুন বাড়িতে শনিবার সকালে ৭২টি আকাশী ও কড়ই গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সেঙ্গুয়া গ্রামের প্রতিবেশী অলিউল্যাহ ও তার স্ত্রী আনোয়ারা বেগম গংদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এঘটনায় ক্ষতিগ্রস্থ জাহেদ আলীর পুত্র মো. জসীম উদ্দিন বাদী হয়ে একই বাড়ির অলিউল্যাহ, তার স্ত্রী আনোয়ারা বেগম, শাবনুর আক্তারকে অভিযুক্ত করে কচুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

শনিবার সরেজমিনে উপজেলার সেঙ্গুয়া গ্রামের জাহেদ আলী জানান, আমার পৈর্তৃকসূত্রে বাড়ি সংলগ্ন ১৪ শতংশ ভূমিতে পুকুরের চারদিকে মাটি দিয়ে বেড়িবাধ তৈরি করে প্রায় ৬বছর আগে বিভিন্ন জাতের বনজ গাছের চারা রোপন করি। কিন্তু প্রতিপক্ষরা প্রকাশ্যে অন্যায় ভাবে প্রভাব খাটিয়ে আমার জায়গায় রোপনকৃত বিভিন্ন জাতের গাছ কেটে ব্যাপক ক্ষতিসাধন করে। পাশাপাশি বিভিন্নভাবে ভয়ভীতি, হুমকি-ধমকিসহ নানান হয়রানি করে আসছে।

বাদী জসীম উদ্দিন ও তার ভাই মহসিন জানান, অলিউল্যাহ প্রভাব খাটিয়ে আমাদের মূল্যবান গাছ কেটে ফেলে। আমরা তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি।

কচুয়া থানার ওসি ইব্রাহিম খলিল জানান, গাছ কাটা সংক্রান্ত লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category