• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Headline
জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রাখতে হবেঃ অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা **অনন্ত আলোর ফোয়ারা** ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

ব্যবসায়ীর মানহানী ও হুমকির ঘটনায়

কচুয়ায় কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

Lovelu / ২৭১ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিনিধি ॥

কচুয়ায় বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা লিটন চৌধুরীর মানহানী ও তাকে হুমকির ঘটনায় পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ আলমের বিরুদ্ধে কচুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার কড়ইয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী লিটন চৌধুরী ২৩ আগস্ট কচুয়া থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, তার ভাগিনা জয়নাল গংদের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে একই বাড়ির শাহজালাল গংদের বিরোধ চলে আসছে। কাউন্সিলর মাসুদ আলম শাহজালালের পক্ষ নিয়ে দলসহ বিভিন্ন সময় আমার ভাগিনাদের উপর চাপ প্রয়োগ, ভয় ভীতি, হুমকি ধমকি প্রদর্শন করে আসছে। আমরা নোয়াগাঁও গ্রামবাসী এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে আমাদের সমস্যা সমাধানের লক্ষে কাজ করছি। মাসুদ আলমকে এ কথা বলার পর সে আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে হুমকি ধমকি প্রদান করে। এ ঘটনার জের ধরে মাসুদ আলম ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে ২২ আগস্ট কচুয়া পৌরসভার পল্টন ময়দানে মানব বন্ধন করে। মানববন্ধন শেষে মাসুদ আলম ও তার ভাড়াটিয়া লোকজন সমাবেশ থেকে ঘোষনা প্রদান করেন, আমি কচুয়ায় গেলে আমার প্রাইভেটকার ভাংচুর ,আমার লাইসেন্স করা পিস্তল ছিনতাই করবে। তাছাড়া সমাবেশ থেকে অমার সম্পর্কে অশ্লীল ভাষায় গাল মন্দ করিয়া ফেইসবুকে ছড়িয়ে দেয়। যার ফলে আমার মানহানী হয়েছে। আমি প্রশাসনের নিকট এ ঘটনার বিচার দাবী করেন।

এ ঘটনায় কাউন্সিলর মাসুদ আলম, নোয়াগাঁও গ্রামের শাহজালালকে এজহার নামীয় ও অজ্ঞাত ৪/৫জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। যার নং ১১২৪, তারিখ- ২৩ আগস্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category