• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

কচুয়ার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ 

Lovelu / ২৬০ Time View
Update : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

কচুয়া প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে  কচুয়ার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে মরহুম সিরাজুল ইসলাম মেম্বার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে।

১৪ এপ্রিল ( শুক্রবার) উপজেলার কড়ইয়া ইউনিয়নের লুন্তি, মনোহরপুর, সাহেদাপুর, আকিয়ারা, কোহলথুড়ি এলাকার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায়  প্রবাসী কল্যান পরিষদ কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সোহেল সওদাগর এসব ইফতার বিতরণ করেন।

মো. সোহেল সওদাগর জানান, খাদ্যদ্রব্যের দামের উর্ধগতির ফলে অনেক মানুষ বিপাকে পড়েছেন। অসহায় মানুষের কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বিভিন্ন স্থানে ইফতার মাহফিল বন্ধ রেখে ইফতার বিতরণের যেই নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা বাস্তবায়নে আজ কচুয়ার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায়  এতিমখানায় ছাত্রদের মাঝে ইফতারের আয়োজন করা হয়েছে। আমার পিতা প্রয়াত ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মেম্বার সবসময় মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আমি আমার বাবাকে অনুসরণ করে মানুষের কল্যাণে নিজেকে বিলিতে দিতে চাই। আপনারা আমার মরহুম পিতার জন্য দোয়া করবেন।

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category