• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
Headline
সলঙ্গায় মানব সেবার প্রত্যয়ে স্বেচ্ছাসেবীদের নতুন কমিটি তাড়াশের ঝুরঝুরি বাজারে আধুনিক সেবার নতুন দুয়ার সলঙ্গায় প্রীতি প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন

এ হামলা আত্মরক্ষার্থে, ইউক্রেন দখলের কোনো পরিকল্পনা নেই: পুতিন

Lovelu / ৩৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

ডেস্ক নিউজঃ

পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দিয়ে রুশ নাগরিকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সকালে টেলিভিশন ভাষণে তিনি বলেন, তার দেশের ইউক্রেন দখলের কোনও পরিকল্পনা নেই।
বিশেষ সামরিক অভিযান ঘোষণা করে দেওয়া ভাষণে পুতিন বলেন, ইউক্রেনের জনগণ স্বাধীনভাবে দেশ পরিচালনার মানুষ বেছে নিতে পারবে।
ভ্লাদিমির পুতিন আরও বলেন, ন্যায় ও সত্য রাশিয়ার পক্ষে রয়েছে। তিনি বলেন, যদি কেউ রাশিয়া দখল করতে চায় তাহলে মস্কোর জবাব হবে তাৎক্ষণিক। তিনি আরও দাবি করেন, আত্ম-রক্ষার্থেই পদক্ষেপ নিয়েছে তার দেশ। ইউক্রেনের সামরিক বাহিনীর উদ্দেশে পুতিন বলেন, তাদের বাবা-দাদারা যুদ্ধ করেনি ফলে তারা নয়া-নাৎসীদের সহায়তা করতে পারে।
ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনীয় আগ্রাসনের মুখে মস্কোর কাছে সহায়তা চাওয়ার কয়েক ঘণ্টা পর সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। তিনি রুশ বাহিনীকে মানুষ রক্ষার নির্দেশ দেন। আর ইউক্রেনীয় বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানান। সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category