• রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

এম. ইসফাক আহসানের উদ্যোগে মতলবে দুই গৃহহীন পরিবারকে ঘর উপহার

Lovelu / ১৮৪ Time View
Update : সোমবার, ২২ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুেরর মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের লতরদি সরকার বাড়ির কৃতি সন্তন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বিশিষ্ট শিল্পপতি এম ইসফাক আহসানের পরিবারের পক্ষ থেকে গৃহহীন দুই পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হয়।

সোমবার (২২ মে) বিকেলে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের দেওয়ানকান্দির দেওয়ান বাড়ির মৃত উচমান দেওয়ানের স্ত্রী জাহানারা বেগম ও কলাকান্দা ইউনিয়নের লতরদি গ্রামের উত্তর মহল্লার জাহাঙ্গীর প্রধানের ছেলে কাজল প্রধান এই দুটি পরিবার বসত ঘর দেয়া হয়।

উদ্বোধন শেষে এম ইসফাক আহসান বলেন, উপজেলায় আমার বাবা ইঞ্জিনিয়ার কামরুল আহসান সিআইপি গৃহহীনদের মাঝে প্রায় পাঁচশ বসতঘর নির্মাণ করে উপহার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আমি দুটি বসত ঘর নির্মাণ করে উপহার দিয়েছি। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন যাতে সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে পারি।

ঘর নির্মাণ ছাড়াও আমরা প্রতিবছরই কাপড় থেকে শুরু করে মাদ্রাসা, মসজিদ, অসহায় মেয়েদের বিয়ের খরচ, এলাকায় কিছু বয়স্ক ভাতা, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সবসময় আর্থিক সহযোগিতা করে বিভিন্ন অনুদান দিয়ে থাকি। তিনি আরো বলেন, যেহেতু আমরা আওয়ামী পরিবারের সদস্য সবাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে বিজয় করতে হবে। তাহলেই দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

জহিরাবাদ ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রামের দেওয়ান বাড়ির মৃত উচমান দেওয়ানের স্ত্রী জাহানারা বেগম ও কলাকান্দা ইউনিয়ন লতরদি গ্রামের উত্তর মহল্লার জাহাঙ্গীর প্রধানের ছেলে কাজল প্রধান এই দুটি পরিবার বসত ঘর পেয়ে আবেগাপ্লুুত হয়ে বলেন, আমরা মানবেতর জীবন যাপন করে কোন রকম কষ্ট করে জীবন যাপন করছি। আমাদের থাকার জন্য কোন বসতঘর ছিল না। আমরা অন্যের ঘরে থাকতাম। আমাদের এলাকার মহান ব্যক্তি মানবতার ফেরিওয়ালা এম ইসফাক আহসান দুটি বসতঘর নির্মাণ করে দেওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আল্লাহপাক রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি সবসময়ই সুস্থ থেকে আমাদের গরীব অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যেতে পারে।

এদিকে দেওয়ানকান্দির জামে মসজিদ নির্মাণাধীন কাজের পরিদর্শন করে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রভাষক মেহেদী মাসুদ, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল সরকার, সাবেক ছাত্রনেতা নুরে আলম মোল্লা, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি শাহ আলম সরকার, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ইলিয়াস সরকার, যুবলীগ নেতা নূরে আলম’সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category