• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই……পরিকল্পনার প্রতিমন্ত্রী

Lovelu / ২০২ Time View
Update : শুক্রবার, ১২ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনার প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। স্বাধীনতার পক্ষের সকলকে জোট বেঁধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। 

১২ মে শুক্রবার বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামীলীগ কার্যালয়ে ছেংগারচর পৌরসভার কর্মকর্তা ও পৌর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

ছেংগারচর পৌর ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক রতন ফরাজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনজুর আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান ইমাম,আওয়ামীলীগের উপকমিটির সাবেক সদস্য আলহাজ্ব এড. আরিফ উল্যাহ সরকার,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান, যুগ্মসাধারন সম্পাদক কবির হোসেন মাস্টার,মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব এড. আক্তারুজ্জামান,চাঁদপুর বারের এপিপি এড. জসিম উদ্দিন,উপজেলা আওয়ামীলীগ নেতা আতিক উল্যাহ আতিক, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্যাহ দর্জি, পৌর যুবলীগ নেতা ওমর খান, হারিস খান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, ছেংগারচর পৌর বনিক সমিতির সাধারন সম্পাদক ইউসুফ লস্কর, শিক্ষক নেতা শ্যামল কুমকর বাড়ৈ, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category