• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা

উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশ বিদেশ মিলে ষড়যন্ত্র করছে….মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি 

Lovelu / ২৭৩ Time View
Update : শনিবার, ২৩ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাধীনতা পদক প্রাপ্ত, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন।  সরকারের  উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশ বিদেশ মিলে ষড়যন্ত্র করছে। আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক ও শেখ হাসিনার কর্মী আছি তারা জীবিত থাকতে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা হবে। 

শনিবার(২৩ মার্চ) মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু মজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৪তম শুভ জন্ম বার্ষিকী উপলক্ষে ছেংগারচর পৌরসভায় আলোচনা, দোয়া ও হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন একটি মহৎ উদ্যোগ। এই উদ্যোগকে স্বাগত জানাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। সেই জাতির জনকের সুযোগ্য কন্যা ৪ বারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সফলতার সাথে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে।

ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকারের সভাপতিত্ত্বে ও কাউন্সিলর শাহজাহান মোল্লার পরিচালনায়

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন এফবিসিসিআই এর সহ-সভাপতি ও আওয়ামী লীগের উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি।

 

বক্তব্য রাখেন  মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, আওয়ামী লীগের উপকমিটির সদস্য আহসান উল্লাহ হাবিব প্রমুখ।

 

আলোচনা সভা শেষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী (চাল) বিতরণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category