• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রাজ্জাক তালুকদারের দাফন সম্পন্ন

Lovelu / ১০৯ Time View
Update : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধি :
বরিশাল জেলার উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুল রাজ্জাক তালুকদারের দাফন সম্পন্ন হয়েছে। ২৫ জানুয়ারী শনিবার বাদ জোহর হস্তিশুন্ড এ আর তালুকদার কমপ্লেক্স  মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দীন আহম্মেদ সান্টু, শিক্ষক নেতা অধ্যাপক মহসিনুল ইসলাম হাবুল, উজিরপুর  উপজেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামসুল আলম জুলফিকার, উজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আঃ খালেক, উজিরপুর বাজার কমিটির সভাপতি শামসুল হক সিকদারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
 শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিএনপি নেতা এস সরফুদ্দীন আহম্মেদ সান্টু, সৎসঙ্গ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হারুনার রশিদ ভূঁইয়া, বরিশাল জেলা শাখা কার্যনির্বাহী সভাপতি সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক রনজিত দত্ত, উজিরপুর উপজেলা শাখা সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অশোক কুমার রায় চৌধুরী, সাধারণ সম্পাদক ও উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার।
বর্ষীয়ান এই রাজনীতিবিদ আব্দুল রাজ্জাক তালুকদার বামরাইল ইউনিয়ন পরিষদ ও উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি, বাংলাদেশ সংযুক্ত তাঁতি  সমিতির কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ক্ষুদ্র মৎসজীবী জেলে সমিতির কেন্দ্রীয় সভাপতি এবং সৎসঙ্গ ফাউন্ডেশনের বরিশাল জেলা শাখা  সভাপতি ছিলেন। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করার লক্ষ্যে শ্রমিক ফেডারেশনের মাধ্যমে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেছিলেন। আমৃত্যু পর্যন্ত তিনি মানুষের সেবা করে গেছেন।
উল্লেখ্য  গত ২৪ জানুয়ারী শুক্রবার রাত সাড়ে ৭ টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি  ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category