• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Headline
সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ গড়ে তোলেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি চাঁদপুর-২ আসন পূর্ণ গঠনে ১১ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন বিআরপি প্রার্থী ফয়জুন্নুর আখন বিভিন্ন দেশের ভাষা শিক্ষার প্রশিক্ষণ সেন্টার খোলা হবে : ইঞ্জি. শাহনাজ শারমিন  কলাকান্দা ইউনিয়নে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল  মানুষ ধানের শীষে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে: ড.জালাল উদ্দিন  সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ

ঈদে প্রেক্ষাগৃহে আসছে ববির ‘পাপ’

Lovelu / ২৫০ Time View
Update : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

ডেস্ক নিউজঃ

বর্তমান সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ইয়ামিন হক ববি। এখন দুটি সিনেমার শুটিংয়ে লন্ডনে অবস্থান করছেন তিনি। সেখান থেকেই ভক্তদের জন্য সুখবর দিলেন অভিনেত্রী। এবারের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে আসছে ববি অভিনীত সিনেমা ‘পাপ’। সিনেমাটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির। সম্প্রতি এ সিনেমাটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়।

লন্ডন থেকে ববি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘অত্যন্ত সুন্দর একটি গল্প নিয়ে ‘পাপ’ সিনেমাটি নির্মিত হয়েছে। আমি নিজের সেরা অভিনয় দেওয়ার চেষ্টা করেছি। এতে দর্শক আমাকে পুলিশ কর্মকর্তা হিসেবে দেখতে পাবেন। সিনেমাটির জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি। ঈদে মুক্তি পাচ্ছে শুনে ভালো লাগছে। আমার বিশ্বাস দর্শক আমাদের এ সিনেমাটি সাদরে গ্রহণ করবেন।’’

‘পাপ’ সিনেমার কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও গীতিকার হিসেবে রয়েছেন জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ। তিনি জানান, ‘পাপ এ ইয়ামিন হক ববিকে দেখা যাবে এসিস্ট্যান্ট কমিশনার শায়লা চরিত্রে। সিনেমাটি দেখে সেন্সর বোর্ডের সব সদস্য ভূয়সী প্রশংসা করেছেন। সিনেমাটি খুব ভালো হয়েছে। তাই ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

এদিকে সম্প্রতি প্রকাশিত সিনেমাটির পোস্টারে গম্ভীর মুখে ববির অ্যাকশনের একঝলক ভক্তদের মন জয় করে নিয়েছে। একই সঙ্গে হাতে বন্দুক নিয়ে গুলিবর্ষণ করার স্টাইলে দেখা গেছে ববিকে। সিনেমাটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর অনেকেই ববির প্রশংসা করছেন।

‘পাপ’ সিনেমাটিতে ববির বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশান। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জাকিয়া মাহা মুন, আমান রেজা, আরিয়ানা জামান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category