• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

ইসলামী ব্যাংক কালিপুর বাজার এজেন্ট আউটলেট এর ৫বছর পূর্তি

Lovelu / ১৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তর উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কালিপুর বাজার এজেন্ট আউটলেট এর ৫ বছর পূর্তি উপলক্ষে গ্রাহক সুধী সমাবেশ ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে কালীপুর বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কালিপুর বাজার এজেন্ট আউটলেট এর অফিস কক্ষে দেলোয়ার এন্টারপ্রাইজ (৩০৫/০২) এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কালীপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. এনামুল হক।

প্রধান আলোচকে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মতলব শাখা ব্যবস্থাপক মো. জামাল উদ্দিন।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কালিপুর বাজার এজেন্ট আউটলেটের ইনচার্জ এন্ড হেড অব আউটলেট মো. রুহুল আমিন এর সভাপতিত্বে ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মতলব শাখার কর্মকর্তা গোলাম গাউছ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, গজারিয়া উপজেলার ইমামপুর ইউপি সদস্য জসিম উদ্দিন, নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কালিপুর বাজার এজেন্ট আউটলেট এর কর্মকর্তা মো. সালাউদ্দিন।
পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ মাওলানা আমির হামজা।
আলোচনা শেষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কালিপুর বাজার এজেন্ট আউটলেট এর গ্রাহকদের মাঝে ফলজ চারা বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category