• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Headline
সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ গড়ে তোলেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি চাঁদপুর-২ আসন পূর্ণ গঠনে ১১ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন বিআরপি প্রার্থী ফয়জুন্নুর আখন বিভিন্ন দেশের ভাষা শিক্ষার প্রশিক্ষণ সেন্টার খোলা হবে : ইঞ্জি. শাহনাজ শারমিন  কলাকান্দা ইউনিয়নে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল  মানুষ ধানের শীষে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে: ড.জালাল উদ্দিন  সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ

ইমন-সালওয়ার ‘বীরত্ব’-এর মুক্তি আগামী মাসেই

Lovelu / ২৪২ Time View
Update : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

ডেস্ক নিউজঃ

চলচ্চিত্রে অভিষেক হচ্ছে নতুন জুটির। সাইদুল ইসলাম রানার পরিচালনায় আগামী ১৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক ইমন ও নবাগতা সালওয়া অভিনীত প্রথম সিনেমা ‘বীরত্ব’। তার আগে সম্প্রতি প্রকাশ পেয়েছে মুক্তির অপেক্ষায় থাকা এ সিনেমার গান ‘ভালোবাসা বলা হয়ে যায়’। পুরোপুরি রোমান্টিক আমেজের এ গানটির শুটিং হয়েছে সিলেটের চা বাগান, জাফলংসহ বিভিন্ন লোকেশনে। গোলাম রাব্বী সোহাগের সুর-সংগীতে গানটি লিখেছেন নির্মাতা সাইদুল ইসলাম রানা। গেয়েছেন জনপ্রিয় গায়ক ইমরান ও গায়িকা পূজা। টাইগার মিডিয়া অফিশিয়ালে প্রকাশ হয়েছে গানটি।

‘বীরত্ব’ পরিচালক সাইদুর রহমান রানার প্রথম সিনেমা। নারী পাচার, মানব সম্পর্ক ও লম্বা জার্নির গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘বীরত্ব’। ২০২০-এর শেষ দিকে শুরু হয় ‘বীরত্ব’-ছবির শুটিং। ‘বীরত্ব’ প্রযোজনা করেছে পিং পং এন্টারটেইনমেন্ট।

পরিচালক সাইদুর রহমান রানা বলেন, প্রায় ১২০টির বেশি লোকেশন ব্যবহার করেছি। এক লোকেশন একাধিকবার নেই। পুরো সিনেমা দেখলে বোরিং লাগার কোনো সুযোগ নেই। তবে বারবার ইমোশনাল হতে হবে। সেপ্টেম্বরে বাংলাদেশে মুক্তি পাবে। পরে আমেরিকা, কানাডা ও ভারতের চারটি রাজ্যে মুক্তির প্ল্যান আছে।

চিত্রনায়ক ইমন বলেন, একজন মফস্বলের ডাক্তারের চরিত্রে অভিনয় করেছি। সত্যিই অনেক দিন পর সিনেমার মতো সিনেমা করেছি। আমি অধীর অপেক্ষা করছি ‘বীরত্ব’ মুক্তির। সালওয়া বলেন, পুরো টিমের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা চমৎকার। গোছানো কাজ হয়েছে। পর্দায় পুরো ছবিটি দর্শকের জন্য উপভোগ্য হবে। গান প্রকাশের পর অনেকেই বিভিন্নভাবে প্রশংসা করছেন। রুপালি পর্দায় নিজেকে দেখার অপেক্ষায় আছি। হোপ ফর দ্য বেস্ট।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেন ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, নিপুণ আক্তার, রওনক হাসান, জয়ন্ত চট্টোপাধ্যায়, বর্দা মিঠু, কচি খন্দকার, মনিরা মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, সাবিহা জামান, মুনতাহা এমিলিয়া। আইটেম গান পারফর্ম করেন মিষ্টি জান্নাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category