• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

চাঁদপুর-২ আসনে অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন

আমার বিরুদ্ধে অপপ্রচার করা এটি একটি রাজনৈতিক অপকৌশলঃ বিএনপি প্রার্থী ড. জালাল উদ্দিন

Lovelu / ২৪১ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর-২(মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের বিএনপির প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন বলেছেন, আমার বিরুদ্ধে কোনো ধরনের মামলা নেই। দল আমার প্রতি আস্থা রেখেছে বিধায় আমাকে ২০১৮সালে ও এবার মনোনয়ন দিয়েছে। আমার বিরুদ্ধে ইর্ষান্বিত হয়ে অপপ্রচার করা এটি একটি রাজনৈতিক অপকৌশল। ‘যদি দুদক আমার বিরুদ্ধে মামলা করেই থাকে তাহলে আইনগত ভাবে মোকাবেলা করব’।

 

 মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) বেলা ১১টায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও  এলাকায় অবস্থিত তাঁর বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করে তিনি  এসব কথা বলেন ।

 

ড. জালাল উদ্দিন অভিযোগ করেন,  একটি মহল ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আমি ব্যাংক থেকে এক টাকাও ঋণ নেই নাই। আমার দ্বারা কোন অন্যায় ও অপকর্ম করার সুযোগ নেই।

 

বিধিবহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের প্রেক্ষিতে গতকাল সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের দেওয়া আদেশে তিনিসহ তাঁর পরিবারের মোট পাঁচ সদস্যের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা পাওয়ার প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন করে এসব দাবি করেন তিনি।

 

ড. মোহাম্মদ জালাল উদ্দিন আরও অভিযোগ করেন, আমি দলের মনোনয়ন পাওয়ায় এবং কতিপয় মনোনয়নবঞ্চিত কামিয়াব (সফল) হতে না পারায় দিশেহারা হয়ে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপকৌশল ব্যবহার করছে। জীবনে আমার  দ্বারা একটাও অপকর্ম হয় নাই, হবেও না ইনশাআল্লাহ । দলের নেতা-কর্মী এবং সর্বসাধারণকে  বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানাচ্ছি। এমন না যে, আমি নির্বাচন করতে পারবো না। দলের নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরির জন্যই একটি মহল এটি করছে। আমার  প্রতি আস্থা আছে বলেই ২০১৮ সালে এবং  এবারের নির্বাচনে দল আমাকে  মনোনয়ন দিয়েছেন।’

 

 সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার,মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান,  সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,  মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মুজাহিদুল ইসলামস,মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান,  স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের আরও বেশ কিছু নেতা-কর্মী।

 

সংবাদ সম্মেলন স্থানীয় ও জাতীয় বিভিন্ন সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার সংবদাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category