• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

চাঁদপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

আমাদের প্রস্তুতি থাকলে ক্ষতি জিরোতে নামিয়ে আনতে পারব—–জেলা প্রশাসক কামরুল হাসান

Lovelu / ৪১৯ Time View
Update : মঙ্গলবার, ২১ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন- সবার সম্মিলিত প্রচেষ্টায় যেকোনো দুর্যোগের মোকাবিলা করা সম্ভব। আর এর জন্য আমাদের সজাগ সর্তক এবং সচেতনতা অনেক জরুরি। তিনি বলেন, আমাদের প্রস্তুতি থাকলে মানুষের জানমালের ক্ষতি জিরোতে নামিয়ে আনতে পারব। মঙ্গলবার (২১ জুন) দুপুর ২টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সিলেট সুনামগঞ্জ এর মতন চাঁদপুরে কোন ধরনের কোনো বিপদ হবে না। এক্ষেত্রে সবাই আমরা প্রস্তুত থাকবো।কুইক রেসপন্স টিম রেডি রাখতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগ, বিভাগীয় কমিশনারের কার্যালয়, দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর থেকে এ বিষয়ে রিপোর্ট পাঠাতে হবে। তিনি পরিস্থিতির উপর সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক রিপোর্ট দিতে দেরি না হয় বিষয়টি খেয়াল রাখার অনুরোধ করেন।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জেলা পরিষদের প্রধান নিবার্হী মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ ওয়াদুদ, সিভিল সার্জন মোহাম্মদ সাহাদাৎ হোসাইন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন। বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্য বক্তব্য রাখানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল, জেলা কৃষি অফিসার মোঃ জালাল উদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বখতিয়ার উদ্দিন, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহাব উদ্দিন,চাঁদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফায়র সাহিদুল ইসলাম,পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার, মোঃ আতিকুর রহমান চৌধুরী,হাইমচর ইউএনও চাই থোয়াইলা হলা চৌধুরী প্রমুখ। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উল্লিখিত দপ্তরের কর্মকর্তাগণ তাদের প্রস্তুতি বিষয়টি তুলে ধরেন। সভায় চাঁদপুরের ৮ উপজেলার মধ্যে যেসব উপজেলা বন্যা কবলিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেসব উপজেলায় পূর্ব প্রস্তুতি হিসেবে আশ্রায়ন কেন্দ্র প্রস্তত রাখা, উদ্ধার তৎপরতা, বিদ্যুৎ ও রাস্তা সমস্যা, সরকারী ত্রাণ সহায়তা পৌঁছানোর সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ বসবাসকারী জনসাধারণকে বিশেষ করে চরাঞ্চলের মানুষকে সচেতন করতে এবং নিরাপদ আশ্রয়ে চলে যেতে এলাকায় এলাকায় গিয়ে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category